চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ ওভারে ৬৫ রান তুলে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 07, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে ব্রোঞ্জ পদক, উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসে ক্রিকেট থেকে আরও একটি পদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের পর এবার ছেলেদের ক্রিকেট থেকেও এসেছে ব্রোঞ্জ পদক। শেষ বলে চার মেরে পাকিস্তানের বিপক্ষে টিম টাইগার্সের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন রাকিবুল হাসান।

শনিবার চীনের হ্যাংজুতে স্থানীয় সময় সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫ ওভারে এক উইকেটে ৪৮ রান করার পর আবারো বৃষ্টি নামে।

ওপেনার মির্জা বেগ ১৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার খুশদিল শাহ ১৪ রান করে রাকিবুল হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

পরে বৃষ্টি আইনে বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লাল-সবুজের দল। জাকির হাসান ও অধিনায়ক সাইফ হাসান রানের খাতা খুলতে পারেননি।

আফিফ হোসেন ও ইয়াসির আলী রাব্বি ক্রিজে তোলেন ঝড়। দ্রুত গড়েন ৪৪ রানের জুটি। ১১ বলে ৩ চার ও এক ছক্কায় ২০ রান তুলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন আফিফ।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২০ রান। প্রথম চার বলেই দুই ছক্কায় ১৬ রান তুলে নেন ইয়াসির। পঞ্চম বলে সুফিয়ান মুকিমের বলে হন বোল্ড। আক্রমণাত্মক ব্যাটিং করে ইয়াসির ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৩৪ রানেরর ইনিংস।

বাংলাদেশের শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। ক্রিজে এসেই রাকিবুল বাউন্ডারি মেরে টাইগারদের রোমাঞ্চকর জয় উপহার দেন।

দুই ওভারে ১৪ রান দিয়ে আরশাদ ইকবাল ৩ উইকেট নিলেও তা পাকিস্তানের পরাজয় রুখতে পারেনি।

Tags: ইয়াসিরএশিয়ান গেমসক্রিকেটপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

মাহমুদউল্লাহকে নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

Next Post

এবার কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

Next Post
নেইমার কন্যা সন্তানের সাথে দেখা করছেন, পরিবারের খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

Cricket player celebrating a wicket in a match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের প্রথম সাফল্য এনে দিলেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT