চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে ২২ হাজার কোটি রুপি আয় করবে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 05, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি, গৌরবের প্রতীক, স্বর্ণালী, কালো ভিত্তিতে স্থাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। এ আয়োজন ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারলে ভারতের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে। ভারতের ব্যাংক অব বারোদার অনুমান, বৈশ্বিক আসরটি থেকে প্রায় ২২ হাজার কোটি ভারতীয় রুপি আয় করবে দেশটি।

দেশটির অর্থনীতিবিদরা মনে করছেন, বিশ্বকাপ ভারতের মূল্যস্ফীতির কারণ হতে পারে এবং একইসাথে সরকারের কোষাগারকে সমৃদ্ধ করতেও সহায়তা করতে পারে। ভারত সরকারের কোষাগার সমৃদ্ধ করলে সামগ্রিকভাবে এর পরিমাণ হবে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ২২০ বিলিয়ন ভারতীয় রুপি।

অর্থনীতিবিদরা আশা করছেন এবারের বিশ্বকাপ ২০১৯ সালের চেয়ে বেশি মানুষ দেখবে। ওই বিশ্বকাপ ৫৫২ মিলিয়ন মানুষ দেখেছিল। ভারতে এবার টেলিভিশন এবং স্ট্রিমিং প্লাটফর্মগুলোর রেকর্ড সেটি ছাড়িয়ে যাবে। টিভিস্বত্ব ও স্পন্সরশিপ মিলে ১০৫-১২০ মিলিয়ন আয় করবে বলে তাদের আশা। বিশ্বকাপ উপলক্ষে বিজ্ঞাপনের প্রতি সেকেন্ডে গ্লোবাল জায়ান্ট ব্যয় করবে ৩৬০০ মার্কিন ডলার।

বৃহস্পতিবার ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি শুরু হয়েছে, চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। অর্থনীতিবিদ জাহ্নবি প্রভাকর এবং অদিতি গুপ্তা বুধবার লিখেছেন, এ সময় দেশীয় এবং বিদেশি প্রচুর পর্যটক ১০টি শহরে ভ্রমণ করবে যার বেশিরভাগ সুফল পাবে ভ্রমণ এবং আতিথেয়তার সেক্টরগুলো।

ওই অর্থনীতিবিদরা বলছেন বিশ্বকাপ এমন সময় শুরু হল, যে সময় ভারতে প্রায় তিন মাসব্যাপী উৎসব চলবে। যার শুরু হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি। এ সময় খুচরা জিনিসপত্রের পাশাপাশি ‘আবেগের সাথে জড়িত’ পণ্যগুলোর বিক্রিও বেড়ে যাবে। তবে তাদের মতে,  অক্টোবর-নভেম্বরে মুদ্রাস্ফীতি ০.১৫-২৫ শতাংশ বেড়ে যাবে।

Tags: অদিতিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতলিড স্পোর্টস
Previous Post

কনওয়ে-রাচিনের সেঞ্চুরি, জয়ের পথে নিউজিল্যান্ড

Next Post

স্পিকারকে চোখ টিপে মশকরা, আবারও বিতর্কে ট্রুডো

Next Post
বাংলাদেশের সংসদে হাস্যোজ্জ্বল স্পিকার ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিকারকে চোখ টিপে মশকরা, আবারও বিতর্কে ট্রুডো

নিউজিল্যান্ড ক্রিকেটাররা জয়ের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মধুর ‘প্রতিশোধ’ নিউজিল্যান্ডের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT