চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করবো: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 05, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করবো। এর জন্য আমরা একটি স্বাধীন পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেছি।

আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর দুপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যোগদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনে এবং কার্বন নিঃসরণ হ্রাসকরণে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, অত্যাধুনিক এই মেগা প্রকল্পটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস করবে ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, আজ দুপুরে ঈশ্বরদীর প্ল্যান্ট সাইটে অনুষ্ঠিত এক আয়োজনে এই জ্বালানি হস্তান্তর করা হয়। রাশিয়ার পক্ষে ইউরেনিয়াম হস্তান্তর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু: ভ্লাদিমির পুতিন

Next Post

বিশ্বকাপ মাতাতে আসছেন র‌্যাপার আলী হাসান!

Next Post
র‌্যাপার আলী হাসান বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ মাতাতে আসছেন র‌্যাপার আলী হাসান!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিগত নিধন আতঙ্কে নাগোরনো-কারাবাখ ছাড়লো আর্মেনীয়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT