চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু: ভ্লাদিমির পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 05, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের গুরুত্ব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যোগদান করেন। এসময় বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন।

আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, বাংলাদেশ আমাদের অনেক দিনের বন্ধু। স্বাধীনতার পর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই দেশের সুসম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রেখেছেন, একই ভাবে তার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বন্ধুত্ব বজায় রেখেছেন।

তিনি বলেন, শুধু নির্মাণই নয়, রূপপুর প্রকল্পের পুরোটা সময় কারিগরি ও প্রজুক্তিগত সহায়তায় পাশে থাকবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রে প্রথম ইউনিট ২০২৪ সালে এবং ২য় ইউনিট ২০২৬ সালে চালু হবে বলে আশা করছি। এই বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ মেটাতে সক্ষম হবে।

ঈশ্বরদীর প্ল্যান্ট সাইটে অনুষ্ঠিত একটি আয়োজনে এই জ্বালানি হস্তান্তর করা হয়। রাশিয়ার পক্ষে ইউরেনিয়াম হস্তান্তর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

Tags: ইউরেনিয়ামপ্রধানমন্ত্রীভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্টরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রশেখ হাসিনা
Previous Post

নারীদের চেয়ে পুরুষরা বেশি পদোন্নতি পাচ্ছেন

Next Post

পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করবো: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করবো: প্রধানমন্ত্রী

র‌্যাপার আলী হাসান বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ মাতাতে আসছেন র‌্যাপার আলী হাসান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT