চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষী বিশ্বকাপের আয়োজক স্পেন-পর্তুগাল-মরক্কো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 04, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেওয়া একজন খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট বিশ্বকাপের জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে ভারতে হতে চলা বৈশ্বিক আসরটির। এরমধ্যেই খবর এলো ফুটবলের। ২০৩০ বিশ্বকাপের ভেন্যুর কথা জানিয়েছে ফিফা। প্রথমবারের মত ভিন্ন ভিন্ন মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবলের বৈশ্বিক আসর।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো গড়াবে ৬টি দেশে। আয়োজনে স্পেন, পর্তুগালের পাশাপাশি থাকবে মরক্কো। আর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয় মরক্কো। ফিফার কাছে এর আগে ৫ বার বিশ্বকাপ আয়োজনের আবেদন করেছিল আফ্রিকার দেশটি। তবে প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে তাদের। এবার পর্তুগাল ও স্পেনের সঙ্গে যুক্ত হয়ে আবেদন করে তারা। বিশ্বকাপ আয়োজনের বড় দাবিদার স্পেন ও পর্তুগাল। তাই দুই মহাদেশ হলেও আবেদন গ্রহন করেছে ফিফা।

বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে স্পেন-পর্তুগাল-মরক্কোর অন্যতম প্রতিপক্ষ ছিল উরুগুয়ে-আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। চ্যাম্পিয়নও ছিল তারাই। রানার্সআপ আর্জেন্টিনা। ২০৩০ সালে এই বৈশ্বিক এই আয়োজনের ১০০ বছর পূর্ণ হবে। সে কারণে ঐতিহাসিক আসরটি প্যারাগুয়েকে সঙ্গে নিয়ে আয়োজন করতে চেয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা।

স্পেন-পর্তুগাল-মরক্কোকে আয়োজনের অনুমতি দিলেও উরুগুয়ে-আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে হতাশ করেনি ফিফা। ৬ দেশকেই দেয়া হয়েছে আয়োজনের দায়িত্ব। ৪৮ দলের বিশ্বকাপে ৬ দেশের প্রত্যেকেই আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশ নিবে।

বিষয়টি নিশ্চিত করে ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিভক্ত এক বিশ্বে ফুটবল সবাইকে এক করবে।’

Tags: আর্জেন্টিনাইনফান্তিনোউরুগুয়েপর্তুগালপ্যারাগুয়েফিফাফুটবল বিশ্বকাপমরক্কোলিড স্পোর্টসস্পেন
Previous Post

জাবিতে শেষ হলো সাংবাদিকতা বিষয়ক জাতীয় সম্মেলন

Next Post

ভারতের মানুষ সবসময় বাংলাদেশের পাশে ছিল, থাকবে: ভারতীয় হাইকমিশনার

Next Post
তথ্যমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সাংবাদিকদের জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মানুষ সবসময় বাংলাদেশের পাশে ছিল, থাকবে: ভারতীয় হাইকমিশনার

ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল মিথ্যা ও বিকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT