চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত হচ্ছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 04, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
জাতীয় অপরাধ তদন্ত বিভাগ সভায় কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা বলেছেন, তথ্য প্রবাহের অবাধ গতি জনজীবনকে যেমন সহজ করেছে ঠিক, তেমনই ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত ও ক্ষতি হচ্ছে।

বুধবার (৪ অক্টোবর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ফ্যাক্ট চেকিং এবং ভেরিফিকেশন টেকনিক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর আবুরুশদ মো. রুহুল আমিন।

নূরুন নাহার হেনা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচারিত হলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তাই ফ্যাক্ট চেকিং এবং ভেরিফিকেশন টেকনিক সম্পর্কে সাংবাদিকগণ সচেতন হলে জাতি উপকৃত হবে।

তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতির উন্নয়ন সাধনে ভূমিকা রাখতে সাংবাদিকদের উৎসাহ দেন।

প্রধান আলোচক আবুরুশদ মো. রুহুল আমিন তার আলোচনায় ভুয়া সংবাদ প্রচার প্রতিহত করার জন্য তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। সেইসাথে তথ্য যাচাই-বাছাই করার বিভিন্ন টুলস, সফটওয়্যার সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। ক্রাইম রিপোর্টারগণ খুব সংবেদনশীল ক্ষেত্রে কাজ করেন বলে এই ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে তিনি সাংবাদিকদের সচেতন করেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এই কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ কর্মশালায় আলোচনা করেন।

কর্মশালাটির পরিচালক হিসেবে ইনস্টিটিউটের উপপরিচালক নুসরাত জাবিন এবং সমন্বয়ক হিসেবে সহকারী পরিচালক সাইফুন্নাহার দায়িত্ব পালন করেন।

Tags: ক্র্যাবজাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটফ্যাক্ট-চেকিং
Previous Post

রবীন্দ্রনাথ এসে‌ছিলেন নুরু কাকার হাত ধরে

Next Post

প্রধানমন্ত্রীর বদান্যতায় শর্তযুক্ত মুক্তি পেয়েছেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে বক্তব্য, বাংলাদেশে খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর বদান্যতায় শর্তযুক্ত মুক্তি পেয়েছেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এ মাসেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT