চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান আশ্রয়প্রার্থীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 04, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আফগান আশ্রয়প্রার্থীদের জন্য পাকিস্তান থেকে চলে যাওয়ার নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নভেম্বরের মধ্যে আফগান আশ্রয়প্রার্থীদের দেশ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। অননুমোদিত আনুমানিক প্রায় ১০ লাখ ৭০ হাজার আফগান আশ্রয়প্রার্থীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটি।

বিবিসি জানিয়েছে, গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার আফগানিস্তান এর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ঘোষণা করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। চলতি বছর সীমান্তে জঙ্গি হামলার ঘটনা এই দুই দেশের সম্পর্কের উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান ভিত্তিক অপারেটিভদের সীমান্তে হামলার জন্য দায়ী করেছে, তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার ।

গত সপ্তাহে, পাকিস্তানের আফগানিস্তানের সীমান্তবর্তী মাস্তুং শহরের একটি মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপনের সময় বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করেই আফগান অভিবাসীদের বিরুদ্ধে এই ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে পাকিস্তান সীমান্তে ২৪টি আত্মঘাতী বোমা হামলা হয়েছে যার অর্ধেকেরও বেশি আফগানিস্তান থেকে পরিচালিত৷ তিনি বলেন, আফগান অভিবাসীদের চলতি মাসের শেষ নাগাদ দেশ ছাড়তে হবে। তা স্বেচ্ছায় হোক বা জোরপূর্বক নির্বাসনের মাধ্যমেই হোক।

শরণার্থী হিসেবে বিদেশে আশ্রয় নেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে কয়েক লক্ষ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছে।

Tags: পাকিস্তান
Previous Post

বিশ্বকাপ ঘিরে দেশবাসীর স্বপ্নের কথা জানালেন সাকিব

Next Post

কোন প্রেক্ষাপটে তৈরী হয়েছে শাহরুখের ‘ডাংকি’?

Next Post
শাহরুখ খান সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন, পেছনে মরুভূমি দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন প্রেক্ষাপটে তৈরী হয়েছে শাহরুখের ‘ডাংকি’?

রণবীরের বিপদে ইডির তলব, সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডির তলব, বিপদে রণবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT