চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচ বোলিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 03, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে রেকর্ড বোলারদের ছবি, পাঁচজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে বাকী আর মাত্র একদিন। ভারতে আসরে অংশ নিচ্ছে দশ দল। দেড় মাসের মহাযজ্ঞে খেলা হবে দশ রাজ্যে। সোনালি শিরোপার জন্য লড়াইয়ে নানা রেকর্ড হাতছানি দিচ্ছে। একদিনের ক্রিকেটে বিশ্বমঞ্চে বল হাতে ঝলক দেখিয়েছেন অনেকেই। পড়ে নেয়া যাক বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত সেরা পাঁচটি বোলিং ইনিংসের গল্প।

ওয়ানডে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের মালিক অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। ২০০৩ বিশ্বকাপে পোচেফস্ট্রুমে নামিবিয়ার বিপক্ষে ৭ ওভার বল করে ১৫ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন অজি পেসার। সে আসরে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে বল হাতে অনবদ্য অবদান রেখেছেন ম্যাকগ্রা।

তালিকার দুইয়ে আরেক অজি বোলার অ্যান্ডি বিচেল। বিশ্বকাপের একই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাকগ্রার সমান ৭ উইকেট শিকার করেছেন বিচেল। পোর্ট এলিজাবেথে ১০ বল করে খরচ করেছেন ২০ রান। চোট পেয়ে জেসন গিলেস্পির দল থেকে ছিটকে যাওয়ায় ম্যাচটিতে সুযোগ পেয়েছিলেন বিচেল। বল হাতে দাপটের পর ব্যাটেও ছিলেন অনবদ্য। সে ম্যাচে ৩৪ রানে অপরাজিত থেকে অজিদের দুই উইকেটের জয় নিশ্চিত করেছিলেন তিনি।

তিনে আছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। ২০১৫ বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন তিনি। ৯ ওভার বল করে খরচ করেছেন ৩৩ রান। সাউদির দাপটে সে ম্যাচে ১২৩ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ১২.২ ওভার ব্যাট করেই জয় নিশ্চিত করেছিল কিউই বাহিনী।

চারে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ বোলার উইনস্টন ডেভিস। ১৯৮৩ বিশ্বকাপে হেডিংলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০.৩ ওভার বল করে ৫১ রান খরচায় ৭ উইকেট শিকার করেন তিনি। বিশ্বকাপে একক ইনিংসে সাত উইকেট নেওয়া প্রথম বোলার ছিলেন উইনস্টন ডেভিস। হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেকেই এমন কীর্তি গড়েন তিনি। পরে আর ফর্ম ধরে রাখতে পারেননি ডেভিস। পরে একটি পান কেবল। ফলে সেমিফাইনাল ও ফাইনাল থেকে বাদ পড়েন তিনি। ফাইনালের লড়াইয়ে ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় উইন্ডিজ।

তালিকার পাঁচে অস্ট্রেলিয়ান বোলার গ্যারি গিলমোর। ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ওভার বল করে ১৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। ম্যাচটিতে ৯৩ রানে ইংল্যান্ডকে অলআউট করে অজিরা। আসরের ফাইনালেও দারুণ ছিলেন গিলমোর। ৪৮ রানে ৫ উইকেট নেন তিনি। তবে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ রানে হেরে শিরোপা বঞ্চিত হয় অস্ট্রেলিয়া।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩গ্লেন ম্যাকগ্রাটিম সাউদিলিড স্পোর্টস
Previous Post

পুনরায় শুরু হচ্ছে তারকাদের ক্রিকেট লিগ

Next Post

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের সমালোচনায় সাংবাদিক নেতারা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের সমালোচনায় সাংবাদিক নেতারা

মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন কংগ্রেসের স্পিকার বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT