চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ‘বাজবল’ ব্যাটিংয়ে হারল টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 02, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খুব বেশি সংগ্রহ পায়নি বাংলাদেশ। ৩৭ ওভারে ১৮৮ রানের সংগ্রহ পায় টিম টাইগার্স। বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ‘বাজবল’ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছেছে সহজেই।

বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটে ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে ১৯৭ রানের লক্ষ্যে নেমে ২৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংলিশবাহিনী।

১৯৭ রানের লক্ষ্যে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস শুরু করে ইংল্যান্ড। তবে প্রথম ওভারের শেষ বলে মুশফিকের ক্যাচ বানিয়ে ডেভিড মালানকে ফেরান মোস্তাফিজ। ২ বলে ৪ রান করেন মালান।

এরপর ঝড় তোলেন জনি বেয়ারস্টো। ৪.১ ওভারে দলীয় ৫১ রানে শিকার হন মোস্তাফিজের। ছয়টি চার ও এক ছক্কায় ২১ বলে ৩৪ রান করেন বেয়ারস্টো। ৭.৩ ওভারে দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরেন হ্যারি ব্রুক। ১৫ বলে ১৭ রান করেন ব্রুক।

ব্রুক ফেরার পর ব্যাটে আসেন জস বাটলার। ১৫ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে শিকার হন শরিফুলের। ১০৭ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।

১৩.৫ ওভারে দলীয় ১১৪ রানে লিয়াম লিভিংস্টোনের উইকেট হারায় ইংল্যান্ড। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে ফেরেন লিভিংস্টোন।

এরপর ঝড় তোলেন মঈন আলী। দুই চার ও পাঁচ ছক্কায় ৩৭ বলে পূর্ণ করেন ফিফটি। ২৩.২ ওভারে ইংলিশদের জয়ের কাছাকাছি নিয়ে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে নাসুমের শিকার হন মঈন। ৩৯ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার।

পরে ক্রিস উকসকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন জো রুট। রুট অপরাজিত ছিলেন ৪০ বলে ২৬ রানে, উকস ২ বলে ১ রানে।

টাইগারদের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। প্রথম ওভারে আসে ১৩ রান। একটি চার ও একটি ছক্কা এসেছিল তানজিদের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে লিটন সংগ্রহ করেন ৫ রান।

তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ১৮ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। রিচি টপলের বলে উইকেটরক্ষক বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। ৬ বলে ৫ রান করেন।

লিটন ফেরার পর শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যাট হাতে কিছুটা লড়াই করতে হয়েছে টাইগার টপঅর্ডার ব্যাটারকে। পঞ্চম ওভারের শেষ বলে রিচির দ্বিতীয় শিকার হন শান্ত। গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১১ বলে ২ রান করে।

লিটন ও শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে তরুণ ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার মেহেদী মিরাজের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। ১৬তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৮ রানে মার্ক উডের ডেলিভারি সামাল দিয়ে উঠতে পারেননি তানজিদ তামিম। ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। সাত চার ও এক ছক্কায় ৪৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার।

২০.৪ ওভারে দলীয় ১০৪ আদিল রশিদের বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ১৫ বলে ৮ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

২৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৩৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারায় বাংলাদেশ। ২১ বলে ১৮ রান করে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা দেন আদিল রশিদের বলে।

রিয়াদ ফেরার পর তাওহীদ হৃদয়কে নিয়ে রান বাড়াতে থাকেন মেহেদী হাসান মিরাজ। ৩০ ওভার শেষে বৃষ্টি হানা দেয় মাঠে। বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৩ রান।

প্রায় সাড়ে তিনঘণ্টা পর খেলা পুনরায় গড়ালে হৃদয়ের উইকেট হারায় বাংলাদেশ। ৩১.১ ওভারে দলীয় ১৫৫ রানে জো রুটের হাতে ক্যাচ দিয়ে স্যাম কারেনের শিকার হন তিনি। ১৩ বলে ৫ রান করেন।

হৃদয় ফেরার পর দ্রুত গতিতে রান তুলতে থাকেন মিরাজ। ৩৩.৩ ওভারে দলীয় ১৭৩ রানে ডেভিড বেলির বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। ৮৯ বলে ৭৪ রান করেন টাইগার অলরাউন্ডার।

পরের বলেই ফিরে যান নাসুম আহমেদ। ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন রানের খাতা না খুলেই। নাসুম ফেরার পর টিকতে পারেননি শেখ মেহেদী হাসানও। ৩৪.১ ওভারে দলীয় ১৭৯ রানে রিচি টপলের শিকার হন মেহেদী। ৫ বলে ৩ রান করেন।

এরপর শরিফুল ইসলামকে নিয়ে নির্ধারিত ওভার শেষ করেন তাসকিন। ১২ বলে ১২ রান করেছেন তাসকিন, শরিফুল ৭ বলে ৩ রান।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন রিচি টপলে। এছাড়া ডেভিড বেলি ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ-২০২৩গৌহাটিতানজিদবাটলারবাংলাদেশমিরাজরিচিরুটলিটনলিড স্পোর্টস
Previous Post

কোনভাবেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করতে পারবে না: প্রধানমন্ত্রী

Next Post

নির্বাচনের আগে নাশকতার চেষ্টা করলে রেহাই নাই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী নির্বাচনের আগে নাশকতার চেষ্টা করলে রেহাই নাই বলে সতর্ক করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে নাশকতার চেষ্টা করলে রেহাই নাই: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন-ভিসা নীতি বিষয়ে 'ভিন্ন ভাষায়' যা বললেন ম্যাথু মিলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT