চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ভিসানীতি ও নির্বাচন বিষয়ে যা বললেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 02, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
নবনিযুক্ত ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন, বাংলাদেশ পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে সন্ত্রাসীরা করতে না পারেন সেদিকে কঠোর নজরদারি থাকবে। 

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।

কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা মিট দ্য প্রেস আয়োজন করে ডিএমপি। গত ৩০ সেপ্টেম্বর অবসরে যান খন্দকার গোলাম ফারুক। তার স্থলে ডিএমপি কমিশনারের দায়িত্ব নেন টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

ঢাকার একটি নাগরিকও যেন পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয় উল্লেখ করে ডিএমপির নবনিযুক্ত কমিশনার বলেন: বিধিমালা করে খুব শিগগিরই নম্বরটি চালু করা হবে। সেখানে ‘ম্যাসেজ টু কমিশনার’ সরাসরি অভিযোগ করতে পারবেন। এছাড়া ডিবিতে গিয়েও সেবা না পেলে যে কেউ ম্যাসেজের মাধ্যমে সরাসরি তাকে জানাতে পারবেন।

তিনি বলেন, কোনো অভিযোগ যেন কমিশনার পর্যন্ত না আসে, তার আগেই যেন অভিযোগ গ্রহণ, ব্যবস্থা গ্রহণ কিংবা অভিযোগ নিষ্পত্তি করা হয়, সেজন্য থানা, এসি, এডিসি, ডিসি, জয়েন কমিশনার পর্যায়ে দক্ষ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাবিবুর রহমান বলেন, শহরে জনসংখ্যার ঘনত্ব ও অপরাধ অনুযায়ী ঢাকায় পুলিশের জনবল কম। তবুও ডিএমপি দক্ষ ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। আমি আত্মবিশ্বাসী। এই শহরকে নিরাপদ নগরীতে পরিণত করতে হলে সাংবাদিক, নগরবাসীর সহযোগিতা, বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে এ নগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়তে চাই। নাগরিক সেবা নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, থানায় এসে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সে জন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে। ঢাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ সব ব্যবস্থা নেবে।

হাবিবুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র রাজধানীতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি হয়ে থাকে।  আসছে নির্বাচনে যাতে কেউ বা কোনো সন্ত্রাসীগোষ্ঠী অবৈধ অস্ত্রের ঝনঝনানি করতে না পারে।  অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে ডিএমপির পুলিশ সদস্যদের যথেষ্ট সাহস ও শক্তি রয়েছে।  দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়।

নবনিযুক্ত কমিশনার বলেন: ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন: ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত না।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: হাবিবুর রহমান
Previous Post

নোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজ, প্রথমদিনে চিকিৎসা বিষয়ে

Next Post

চুরি যাওয়া দুই মাসের শিশুর মরদেহ মিললো ডোবায়

Next Post
শিশুর মরদেহ উদ্ধার, শোকের ছায়া, দুঃখজনক ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরি যাওয়া দুই মাসের শিশুর মরদেহ মিললো ডোবায়

নিহত অটোচালকদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইট ভাটা ও পুকুর থেকে দুই অটোচালকের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT