চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মুজিব একটি জাতির রূপকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 01, অক্টোবর 2023
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি বঙ্গবন্ধুর ছবি ও স্মারক উন্মোচন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

অবশেষে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

রবিবার (পহেলা অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলচ্চিত্রটি পোস্টার, ট্রেলার ও মুক্তির তারিখ ঘোষণা অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের মুক্তির ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জানান, চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। ইন্ডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি পরবর্তীতে ইন্ডিয়াসহ পৃথিবীর অন্যান্য দেশেও মুক্তি পাবে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব হুমায়ূন কবির, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন, তথ্য কমিশনার আব্দুল মালেক, চলচ্চিত্রটির লাইন প্রডিউসার সতিষ শর্মা,

খ্যাতিমান ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুট শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এতে গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

Tags: খায়রুল আলম সবুজগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীজায়েদ খানড. হাছান মাহমুদতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াপ্রার্থনা ফারদিন দীঘিফেরদৌস আহমেদমিশা সওদাগরমুজিব: একটি জাতির রূপকাররাইসুল ইসলাম আসাদলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ৮

Next Post

বৃদ্ধাশ্রমকেই নিজের ঘর বানাতে বাধ্য হলেন তারা

Next Post
বৃদ্ধাশ্রমে বসবাসরত বৃদ্ধের ছবি, বাংলা ভাষায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধাশ্রমকেই নিজের ঘর বানাতে বাধ্য হলেন তারা

চ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সারাদেশে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশে উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT