চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাময়িক স্থগিত তারকাদের ক্রিকেট লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
প্রেস কনফারেন্সে ক্রিকেট তারকাদের স্থগিত লিগের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) ‘সাময়িক স্থগিত’ ঘোষণা করেছে আয়োজক কমিটি। শুক্রবার রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

আদৌ খেলা হবে কিনা, হলে সেটা কবে- এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সেই সঙ্গে জানানো হয়, মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে হাতাহাতির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি ছাড়াও এসময় উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজ।

এসময় দীপংকর দীপন সংবাদকর্মীদের উদ্দেশে বলেন,মারামারির যে ঘটনাটি ঘটেছে এটা সাংস্কৃতিক সমাজের প্রতিফলন নয়। আমাদের টিমের কেউ মারামারিতে জড়ায়নি। যে চার পাঁচজন শনাক্ত করা হয়েছে, তারা আমাদের উপর এসে হামলা করেছে। আমরা সবাইকে অনুরোধ করবো, ‘সেলিব্রেটি লিগে মারামারি’ এই বাক্যটি লিখবেন না। লেখার আগে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে নিবেন। কেউ মারামারি করেনি। কিছু মানুষ মারতে এসেছিলো, বাকি সবাই ঠেকিয়েছে। এমনকি রাজের টিমের সদস্যরাও ঠেকিয়েছে।

ক্রিকেট লিগের অনুষ্ঠানে তারকা ক্রিকেটাররা সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় তিনি আরও জানান, দুই দলের হয়ে মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে।

শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লজ্জিত জানিয়ে এসময় মোস্তফা কামাল রাজ বলেন, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এই ঘটনার সাথে যারা জড়িত, বিশেষ করে আমার টিম থেকে- তাদের পক্ষ থেকেও আমি লজ্জিত। এ বিশৃঙ্খলায় যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক একটা ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এতে আমাদের কোনো দ্বিমত নেই।

Tags: অভিনয়তারকাদের ক্রিকেটদীপংকর দীপনদীপননাটকনাটতবিশৃঙ্খলালিড বিনোদনসিনেমাসিসিএল
Previous Post

প্রথমবারের মতো সাবমেরিন তৈরি করলো তাইওয়ান

Next Post

বেগম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী পুরোপুরি মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল

Next Post
খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী পুরোপুরি মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ায় আইনি জটিলতা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ায় আইনি জটিলতা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT