চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ইমরানুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি অ্যাথলেট রহমান আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তিনি আর পেরে ওঠেননি। ১০ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে প্রথম সেমিফাইনালে তিনি ষষ্ঠ স্থানে থেকে দৌড় শেষ করেন।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের হ্যাংজুতে হওয়া দৌড়ে ইমরানুর নিজের সেরাটা দিতে পারেননি। গত মাসে লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে একটি প্রতিযোগিতায় তিনি স্প্রিন্ট শেষ করেছিলেন ১০.১১ সেকেন্ডে। যা তার ক্যারিয়ারসেরা ও ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড।

অথচ প্রথম সেমির দৌড়ে ১০.১২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মাদ জোহরি লালু। নিজের সেরা টাইমিং করতে না পারার আক্ষেপ ইমরানুরের ভেতর তাই থাকতেই পারে।

১০০ মিটার স্প্রিন্টে হয়েছে মোট তিনটি সেমিফাইনাল। প্রতিটিতে আট দৌড়বিদ অংশ নেন। ইমরানুরের ক্যারিয়ারসেরা টাইমিংয়ের চেয়েও বেশি সময় নিয়ে ফাইনালে উঠেছেন থাইল্যান্ডের সোরাওত ড্যাপবাং (১০.১৬ সেকেন্ড) ও বাহরাইনের সাঈদ সাদ (১০.১৯ সেকেন্ড)।

এর আগে শুক্রবার পাঁচ নম্বর হিটে ইমরানুর ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তিনি তৃতীয় হয়ে সেমির টিকিট কেটেছিলেন। সেমিফাইনালে যাওয়ার জন্য হিটে তাকে অন্তত সেরা চারের ভেতর থাকতে হতো। সেটি তিনি পারলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিজের সেরা দৌড় দিতে ব্যর্থ হওয়ায় ফাইনালে যেতে পারলেন না।

গত জুলাইয়ে থাইল্যান্ডে হওয়া এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে তিনি ছিলেন সেমিফাইনালিস্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব।

Tags: ১০০ মিটার স্প্রিন্টইমরানুরএশিয়ান গেমসবাংলাদেশলিড স্পোর্টসসেমিফাইনালহ্যাংজু
Previous Post

২৫ বছরে চ্যানেল আই, দিনভর পর্দায় থাকবে জমজমাট আয়োজন

Next Post

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে

Next Post
বাজারে সোনার গহনা দেখছেন ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে

প্রধানমন্ত্রীর লন্ডন সফর, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT