চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যান্সার হলে প্রথমেই মানসিকভাবে শক্ত থাকতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in স্বাস্থ্য
A A
ক্যান্সার রোগীদের জন্য মানসিক শক্তি ও সমর্থন প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবুল আহসান দিদার বলেছেন, কারও ক্যান্সার হলে তিনি প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু তাই নয়, আমাদের দেশে সেই পরিবারটিই মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে। এমন রোগে আমাদেরকে প্রথমেই মানসিকভাবে শক্ত থাকতে হবে। রোগীকে এমন কোনো কথা বলা যাবে না যাতে রোগী মানসিকভাবে আরও ভেঙে পড়ে।

ক্যান্সার রোগীদের মানসিক সহায়তা দেওয়ার জন্য রেনাটা লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইকোলজিকাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিকের (পিএইচডাব্লিউসি) সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর শুক্রবার মিরপুরের রেনাটা কার্যালয়ে ৪৫টি পরিবারের ক্যান্সার রোগী নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বলা হয়, ক্যান্সার একবিংশ শতাব্দীর অন্যতম একটি উদ্বেগের বিষয়। এই রোগ শুধু শারীরিক অসুস্থতাই নয় বরং প্রচণ্ড মানসিক যন্ত্রণারও ব্যাপার। এই রোগে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সহযোগিতারও দরকার হয়। এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের চিকিৎসার সময় যে রোগী পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞের সহাযোগিতা নিচ্ছে তার ক্ষেত্রে ঔষধ বেশি কাজ করছে। সে দ্রুত সুস্থ হচ্ছে।

ডা. আবুল আহসান দিদার বলেন, বর্তমানে সারা পৃথিবীতে ক্যান্সারের একই রকম চিকিৎসা করা হয়। তাই রোগী ও রোগীর পরিবারকে ভয় না পেয়ে উচিত সবাই মিলে এই রোগকে মোকাবিলা করা। ওষুধের পাশাপাশি মানসিকভাবে সহযোগিতা পেলে ক্যান্সার রোগীর দ্রুত উন্নতি সম্ভব। মানুষ হিসেবে মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের ভালো করা, ভালো পরামর্শ দেওয়া।

সেমিনারে সাইকোলজিকাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিকের (পিএইচডাব্লিউসি) সিনিয়র মনোরোগ কাউন্সিলর শাহিনা আক্তার ক্যান্সার রোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি সেখানে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলেন। যেকোন রোগে, বিশেষ করে ক্যান্সারের মতো রোগে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়ার তাগিদ দেন তিনি।

২০১৩ সালের এক গবেষণায় পাওয়া তথ্য বলছে, বাংলাদেশে প্রায় ১৩ থেকে ১৫ লাখ ক্যান্সার রোগী আছে। প্রতি বছর আরও দুই লাখ করে নতুন রোগী এই রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগের ফলে ৪ থেকে ২৪ শতাংশ মানুষ হতাশায় ভুগছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের আরও দুইজন ক্যান্সার চিকিৎসক। তারা হলেন ডা. জান্নাতুল ফেরদাউস ও ডা. রুবামা করিম।

ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, ক্যান্সার রোগের শুরুতে শারীরিক অশান্তির চেয়ে মানসিক দুশ্চিন্তা প্রধান সমস্যা হয়ে দেখা দেয়। অনেক সময় রোগীর সাথে তার দেখাশোনা করার মানুষটিও দুশ্চিন্তায় ভেঙে পড়ে।

তিনি বলেন, রোগীকে অবশ্যই মানসিকভাবে শক্ত রাখতে হবে। প্রয়োজন হলে রোগীর সাথে রোগীর দেখাশোনা করার মানুষটিকেও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ডা. রুবামা করিম বলেন, ক্যান্সার শব্দটি শুনতে ছোট হলেও এর চিকিৎসায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এই ধরনের রোগে তিনি আরও বেশি সচেতনতামূলক সেমিনারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ক্যান্সার যুদ্ধে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

সেমিনারটি সঞ্চালনা করেন রেনাটা লিমিটেডের অনকোলজি বিভাগের টিম লিডার আমির আব্দুল্লাহ। অনুষ্ঠানে ডাক্তার এবং ক্যান্সার রোগীদের সাথে তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Tags: ক্যান্সার
Previous Post

বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

আইপিআরএসে গুণগতমানের মাছ উৎপাদন

Next Post
পুকুরে নদীর মাছের গুণগত মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিআরএসে গুণগতমানের মাছ উৎপাদন

চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপনের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT