চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
স্মার্ট যুবক হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারণে-অকারণে ছবির দৃশ্যে কাঁচি চালিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকে ভারতের সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তবে এবার ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে।

দক্ষিণী প্রযোজক ও অভিনেতা বিশাল সিবিএফসির (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) মুম্বাই শাখার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করে অভিনেতা দাবি করেন, তার অভিনীত তামিল ছবি ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি সংস্করণের ছাড়পত্র আদায় করতে তাকে দুই দফায় সেন্সর বোর্ডকে ৬ লাখ ৫০ হাজার টাকা দিতে হয়েছে! আর অভিনেতার এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন সকলে।

বিশাল জানান, তিনি শিগগিরই তার অভিযোগের প্রমাণ স্বরূপ একটি ভয়েস নোট প্রকাশ্যে আনবেন। তার কথায়, ‘‘আমাদের সংস্কৃতিতে ফোন কল রেকর্ড করা শোভা পায় না। কিন্তু এটা বাকিদের স্বার্থে করব, যাতে ভবিষ্যতে আমার মতো পরিস্থিতির সম্মুখীন আর কাউকে না হতে হয়।’’

তিনি জানান, তার ম্যানেজারকে সিবিএফসির পক্ষ থেকে জানানো হয় সেন্সরের ছাড়পত্র নিতে তারা দেরি করে ফেলেছেন। তাই ওই পরিমাণ টাকা দিতে হবে। সাধারণত ছাড়পত্র পাওয়ার খরচ ৪ লাখ টাকার কাছাকাছি। কিন্তু তারা দেরি করেছেন বলে সেন্সর বোর্ডের এক নারী তার থেকে বেশি টাকা দাবি করেন।

এদিকে বিশালের ভিডিওটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের তরফে সামাজিকমাধ্যমে এই প্রসঙ্গে একটি পোস্ট করা হয়। এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘অভিনেতা বিশাল সিবিএফসিতে যে দুর্নীতির অভিযোগ এনেছেন তা অনভিপ্রেত। সরকার কঠোর ভাবে দুর্নীতি দমনে বদ্ধপরিকর এবং কেউ দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: বিশালসিবিএফসিসেন্সর বোর্ড
Previous Post

বিশ্বকাপে স্পটলাইটে থাকবেন হৃদয়

Next Post

স্নাইপার রাইফেল হাতে থাকা ইলন মাস্কের ভিডিও ভাইরাল

Next Post
ইলন মাস্কের স্নাইপার রাইফেল হাতে থাকা ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্নাইপার রাইফেল হাতে থাকা ইলন মাস্কের ভিডিও ভাইরাল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো সাবমেরিন তৈরি করলো তাইওয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT