চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত তারকা মাইকেল গ্যামবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
হ্যারি পটার চরিত্রের অভিনেতা মাইকেল গ্যামবন, প্রাচীন পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন জনপ্রিয় ‘হ্যারি পটার’ খ্যাত আইরিশ-ব্রিটিশ অভিনেতা মাইকেল গ্যামবন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মাইকেল গ্যামবনের মৃত্যুর কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী অ্যানি মিলার ও ছেলে ফারগুস গ্যামবন।

মাইকেল গ্যামবনের পরিবারের বিবৃতিতে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে তার (মাইকেল গ্যামবন) জীবনাবসানের ঘোষণা করছি। তিনি আমাদের একজন শ্রেষ্ঠ অভিভাবক ছিলেন।’ মৃত্যুর সময়ে পাশে ছিলেন তার স্ত্রী অ্যানি এবং ছেলে ফারগুস।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন মাইকেল গ্যামবন। ২০০২ সালে ‘হ্যারি পটার’ সিরিজের সিনেমার প্রথম প্রফেসর ডাম্বেলডোর ওরফে রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর তাকেই পরবর্তী ডাম্বলডোরের চরিত্রে বেছে নেওয়া হয়েছিল। যদিও মাইকেল একবার সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিংয়ের সর্বাধিক বিক্রিত বইগুলোর একটিও পড়া হয়নি তার।

তার মতে, বইগুলো পড়ে প্রভাবিত না হয়ে চিত্রনাট্য পড়াটাই বেশি নিরাপদ। একটি বই না পড়েও প্রফেসর ডাম্বলডোরের সঙ্গে একাত্ম হতে অসুবিধা হয়নি তার। ছয়টি সিরিজে সেই জাদুকর এবং শিক্ষক নিজের ছাত্রদের রক্ষা করার জন্য মন্দের বিরুদ্ধে লড়াই করেছেন।

১৯৪০ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল গ্যামবন। পরে লন্ডনে বড় হন তিনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর মঞ্চের প্রতি গভীর টানে অভিনয় জগতে আসে গ্যামবন। ‘ওথেলো’ নাটকে অভিনয় করে তার অভিনয় জীবনের সূচনা হয়। ১৯৯৮ সালে মঞ্চে অভিনয়ের জন্য তাকে বিশেষ উপাধি দেওয়া হয়।

সূত্র: সিএনএন

Tags: লিড বিনোদনসিনেমাহ্যারি পটার
Previous Post

দেশের ভাবমূর্তি আরও জোরদার করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

ক্রিকেটের মাঠে তারকাদের উচ্ছ্বাস

Next Post
ক্রিকেট মাঠে খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটের মাঠে তারকাদের উচ্ছ্বাস

চমক নিয়ে পর্দায় একসঙ্গে শাহরুখ-আলিয়া-রণবীর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT