চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মীসভা বাস্তবায়ন সভায় আসতে দেরি করায় সাংবাদিক পেটাল ছাত্রলীগ

আবদুল কাদের রাকিব by আবদুল কাদের রাকিব
12:42 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, শিক্ষা
A A
প্রাকৃতিক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে যুবক, পাহাড় ও নদীর পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেস্টরুমের আলোচনা সভায় যোগ দিতে দেরি করায় ঢাকা কলেজের ফয়সাল আহমেদ নামের এক সাংবাদিককে পিটিয়েছে কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার মধ্যেরাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশ এবং প্রতিদিনের ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি ইংরেজি বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ রাতে ‘রিডিং রুমে’ পড়ছিলেন। একই সময়ে ৩০ সেপ্টেম্বরের ছাত্রলীগের কর্মীসভা বাস্তবায়ন করতে গেস্টরুমে আলোচনা শুরু করেন শহিদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপস্থিত হতে দেরি হওয়ায় রাত সোয়া ১২টার দিকে ফয়সালকে ধরে নিয়ে চর-থাপ্পর মারতে থাকেন হলের ছাত্রলীগ নেতা আল আমিন। এছাড়া লাঠি দিয়ে পেটাতে থাকেন সজিব আহমেদ এবং বালিশ দিয়ে চেপে ধরে মারতে থাকেন ইকরাম। এতে ওই সাংবাদিকের ঠোট ফেটে যায় এবং কানে আঘাত পান।

সাংবাদিকতা করার কারণে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ছাত্রলীগ নেতারা বলেন, ‘হলে থাকলে কিসের সাংবাদিকতা, সাংবাদিকতা করতে হলে হলের বাইরে গিয়ে কর, সাংবাদিক বলে ছাত্রলীগের প্রোগ্রাম করবা না, তা চলবে না।’

মারধরকারীরা সকলেই অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গ্রুপের বলে জানা গেছে। প্রায় দু’ঘণ্টার বেশি সময় আটক রাখা হয় তাকে।

হলে থাকা শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের সবগুলো হলের নিয়ন্ত্রণ ছাত্রলীগের অধীনে। প্রশাসন সেখানে নাম মাত্র। ফরহাদ ছাত্রাবাসের ১০২ নম্বর রুম যেন আবাসিক ছাত্রদের আতঙ্কের নাম। এর আগেও ছাত্রলীগের অত্যাচারে হলের কিছুদিন আগে প্রথম বর্ষের সব শিক্ষার্থী একযোগে হল ছেড়েছিল।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফরহাদ হোসেন হলের সিনিয়র ছাত্রলীগ নেতা খায়রুল হাসু বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। যারা এর সাথে জড়িত ছিল তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।

উত্তর ছাত্রাবাসের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন পুরো বিষয়টির জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন। জড়িতদের চিহ্নিত করবেন বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি নাজমুস সাকিব বলেন, ‘কাল রাতেই ফয়সাল যখন আমাকে এই ঘটনা জানায়, দৌড়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। হলের নেতা, বিভিন্ন শিক্ষাবর্ষের সিনিয়রদের সাথে কথা হয়েছে। এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। অভিযুক্ত চারজনকে আজকের মধ্যে হল থেকে বের করে দেওয়ার আশ্বাস দিয়েছে হল নেতারা।

এ বিষয়ে জানতে হল প্রভোস্ট নাসির উদ্দিনকে বার বার কল দিলেও তিনি ফোন ধরেননি। ঢাকা কলেজ অধ্যক্ষ আবু ইউসুফকে কল দিলে তিনিও কেটে দেন।

Tags: ঢাকা কলেজবাংলাদেশ ছাত্রলীগ
Previous Post

আমার ব্যাট আমিই খেলব, এটা শিশুসুলভ আচরণ: সাকিব আল হাসান

Next Post

চীনকে প্রতিহত করতে তাইওয়ানের সাবমেরিন নির্মাণ

Next Post
তাইওয়ানের সাবমেরিনে সেনারা দাঁড়িয়ে আছেন, সমুদ্রে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনকে প্রতিহত করতে তাইওয়ানের সাবমেরিন নির্মাণ

নেদারল্যান্ডসের ফুটবল দল বিশ্বকাপের সেমিতে উঠার জন্য উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেমিতে উঠতে পারে নেদারল্যান্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT