চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
প্রকাশ্যভাবে ক্ষমা চাচ্ছেন ট্রুডো, মুখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীদের হয়ে লড়া ইউক্রেনের একজন সেনার প্রশংসা করেছিলেন বর্তমান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার এই কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেছেন, তার ভুল হয়ে গেছে এবং এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।

হাউস অফ কমন্সে ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সামনেই এই প্রশংসা করেছিলেন। ট্রুডো জানিয়েছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিয়েভ ও জেলনস্কির সঙ্গে যোগাযোগ করেছেন ও ক্ষমা চেয়েছেন।

গত শুক্রবার কানাডার হাউস অফ কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা সাবেক নাৎসি সেনাকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন। গত মঙ্গলবার পদত্যাগ করেছেন ওই স্পিকার। তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী।

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ। হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন।

এই ঘটনার পর রাশিয়া জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো তা মানতে চায় না।

রাশিয়ার এমন জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রশিয়া কখনই তাদের এই আগ্রাসনকে সঠিক বলে প্রমাণ করতে পারবে না।

ট্রুডো বলেন, পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধিদলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

Tags: কানাডার প্রধানমন্ত্রীজাস্টিন ট্রুডো
Previous Post

উত্তর কোরিয়া থেকে মার্কিন হেফাজতে ট্রাভিস কিং

Next Post

নির্মাণের ১৭ বছর পার হলেও চালু হয়নি বর্ষিজোড়া ইকোপার্ক

Next Post
নির্মাণের ১৭ বছর পার হলেও চালু হয়নি বর্ষিজোড়া ইকোপার্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণের ১৭ বছর পার হলেও চালু হয়নি বর্ষিজোড়া ইকোপার্ক

বাংলাদেশ বিমান বাহিনী দিবসের উড়ান ও বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT