চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত স্বামীর কণ্ঠ শুনতে ১৬ বছর ধরে স্টেশনে যান স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রৌঢ় নারী স্টেশনে অপেক্ষমাণ, চোখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের বাসিন্দা মার্গারেট ম্যাকালামের স্বামী মারা গেছেন ২০০৭ সালে। এই ১৬ বছরে স্বামীকে দেখতে না পেলেও রোজ তার কণ্ঠ শুনতে এমব্যাঙ্কমেন্ট মেট্রো স্টেশনে আসেন মার্গারেট।

 

সুখী দম্পতি হাসিমুখে একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

মার্গারেটের স্বামী অসওয়াল্ড লরেন্স ছিলেন থিয়েটারের অভিনেতা। লন্ডনের মেট্রো তথা আন্ডারগ্রাউন্ডের ঘোষক ছিলেন তিনি। ১৯৫০ সালে তাঁর কণ্ঠস্বরে রেকর্ড করা হয়েছিল ‘অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন’।

 

লন্ডনের এমব্যাঙ্কমেন্ট স্টেশন এর প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

 

৮৬ বছর বয়সে অসওয়াল্ড লরেন্স মারা গেলে শোকে ভেঙে পরেন স্ত্রী মার্গারেট ম্যাকালাম। সে সময় মার্গারেটের মনখারাপের সঙ্গী হয় মেট্রো স্টেশনে বাজতে থাকা স্বামীর কণ্ঠস্বর। সেই থেকে রোজ এমব্যাঙ্কমেন্ট মেট্রো স্টেশনে গিয়ে বসে থাকতেন মার্গারেট। বার বার শুনতেন স্বামীর কণ্ঠে ঘোষণা।

 

লন্ডনের রেলস্টেশনে নারী ও পুরুষ যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

২০১২ সালের নভেম্বর মাস। এক দিন এমব্যাঙ্কমেন্ট স্টেশনে বসেছিলেন মার্গারেট। হঠাৎ তিনি লক্ষ করেন, মেট্রো স্টেশনে আর শোনা যাচ্ছে না লরেন্সের কণ্ঠস্বরে ঘোষণা। যোগাযোগ করেন মেট্রোরেলের কর্তাদের সাথে।

 

সাধারণ স্পিকার মাইক্রোফোন যা বহিরাগত ব্যবহারের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

 

তখন কর্মকর্তা জানান, নতুন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘোষণা হচ্ছে মেট্রো স্টেশনে। সেই ব্যবস্থায় লরেন্সের কণ্ঠস্বর আর ব্যবহার করা হচ্ছে না। মার্গারেট কর্তৃপক্ষকে জানান, স্বামীর কণ্ঠস্বর শুনবেন বলে তিনি রোজ এমব্যাঙ্কমেন্ট স্টেশনে এসে বসে থাকতেন। মার্গারেটের ভালোবাসার কথা জেনে সিদ্ধান্ত পরিবর্তন করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

একজন মহিলা যাত্রী লাইন থেকে বসে আছেন, লন্ডন মেট্রো স্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

তাঁরা লরেন্সের ঘোষণার রেকর্ড মার্গারেটকে দেন। পাশাপাশি স্থির করেন, অন্তত এমব্যাঙ্কমেন্ট স্টেশনে যাত্রীদের সতর্ক করবে লরেন্সের কণ্ঠস্বর। লন্ডনের মেট্রো পরিচালনার দায়িত্বে রয়েছে যে সংস্থা, তার মুখপাত্র বলেন, ‘‘মার্গারেটের কথা আমাদের মন ছুঁয়ে যায়। ওই ঘোষণার রেকর্ডের নকল তৈরি করে তাঁর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই স্টেশনে লরেন্সের কণ্ঠস্বরে ঘোষণা চালু করা হয়।’’

 

নওগাঁয় স্কুল ছাত্রীরা বৃক্ষরোপণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

লন্ডনের সব মেট্রো স্টেশনে এখন ঘোষণা হয় ডিজিটাল প্রযুক্তিতে। এক মাত্র ওয়েস্টমিনস্টারের এমব্যাঙ্কমেন্ট স্টেশনেই রয়েছে গিয়েছে লরেন্সের সেই পুরনো কণ্ঠস্বর।

Tags: লন্ডনস্ত্রী
Previous Post

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত মধুর সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবেলায় ছাগল মোতায়েন

Next Post
ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবেলায় ছাগল মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবেলায় ছাগল মোতায়েন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি’র বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে ভিসিকে আইনি নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT