চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ছাড়া বাংলাদেশের ক্রিকেট দলের একজন খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে উড়াল দেয়ার আগেরদিন বিশ্বকাপের দল দিলো বাংলাদেশ। মঙ্গলবার ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশ করা দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকলেও নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। পাঁচ পেসার ও সাকিব আল হাসানসহ চার স্পিনার রেখে ১৫ সদস্যের দল গড়েছে বিসিবি। রাখা হয়নি তৃতীয় ওপেনার।

গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা করেছিলেন ওপেনার তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন তামিম। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। অবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে আরেকটি আলোচিত নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপের আগে আফগানিস্তান সিরিজে দলে ছিলেন না ৩৮ বর্ষী ডানহাতি ব্যাটার। এশিয়া কাপেও তার নাম ছিল না। দলে ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে রেখেছেন নির্বাচক টিম।

এশিয়া কাপে ভালো করার ফল পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪৪ রানের অমূল্য ইনিংস খেলেছিলেন মূলত বোলিংয়ে আসল কাজ হলেও। তার সাথে যোগ্য সঙ্গ দিয়েছিলেন শেখ মেহেদী হাসান। ডানহাতি অফস্পিনার ও লোয়ার মিডল অর্ডার ব্যাটার বেশ ভালোই খেলছেন। দুজনকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।

এশিয়া কাপে বল হাতে ভালো করা তানজিম হাসান সাকিবও আছেন দলে। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আছেন। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী তারকা। সেই দলের ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয় অভিষেক হওয়ার পর আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং এশিয়া কাপেও বেশ ভালো পারফরম্যান্স করেছেন। ধারাবাহিক পারফর্মে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশবিসিবিলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

রাজনৈতিক পদ অথবা মিস ইন্টারন্যাশনাল বিজয়ী কোনটি চান অনন্যা?

Next Post

বিশ্বকাপে সাকিবের ডেপুটি শান্ত

Next Post
সাকিবের ডেপুটি শান্ত, বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে সাকিবের ডেপুটি শান্ত

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT