চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বৈঠকে দুটি সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি

সোমা ইসলাম by সোমা ইসলাম
1:36 অপরাহ্ন 28, জানুয়ারি 2017
in বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাইকোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক শেষ হওয়ার পরে মন্ত্রীপরিষদ সচিব গণমাধ্যম কর্মীদের জানান, ছয় সদস্যের সার্চ কমিটি আজকের বৈঠকে একটি সিদ্ধান্তে এসেছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নির্বাচন কমিশন পুনর্গঠনে যে ৩১ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন সেই সংলাপে অংশগ্রহণকারী ৩১ টি রাজনৈতিক দলের প্রত্যেকেই ৫ জন করে নির্বাচন কমিশনারের নাম দিবেন ৩১ জানুয়ারি বেলা ১১ টার মধ্যে। পরে সেই তালিকা মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হবে।

এই বৈঠকে দ্বিতীয় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হলো, সোমবার বিকাল চারটায় বাংলাদেশের বিশিষ্ট ১২ জন নাগরিককে নিয়ে এই সার্চ কমিটি আরেকটি মতবিনিময় সভা করবেন। সেই বিশিষ্ট নাগরিকের তালিকায় আছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সাবেক বিচারপতি আব্দুল রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী। নির্বাচন কমিশনে আরো কাদেরকে নেয়া যায় এবং কিভাবে স্বচ্ছতা বজায় রেখে ও বিতর্কের উর্দ্ধে থেকে কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে সেই মতবিনিময় সভায়।

তারপর সার্চ কমিটি তৃতীয় একটি বৈঠক করবেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যেই এই তালিকা চূড়ান্ত করতে হবে। সার্চ কমিটির সুপারিশকৃত তালিকা মন্ত্রীপরিষদে পাঠাতে হবে। এবং সেটি রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরই তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।

শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠত অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছিলেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সদস্য হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আকতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

মন্ত্রীপরিষদ সচিব আরো জানান, বৈঠকে সকলে বলেছেন, আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তারা আশা করছেন, তাদের উপর অর্পিত দায়িত্ব তারা ঠিকভাবেই পালন করবেন। এবং তারা মনে করছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন নির্বাচন কমিশনার খুঁজে আনার দায়িত্বটি সঠিকভাবে পালন করবেন এবং বিতর্ক মুক্ত থাকবেন।

বিস্তারিত দেখুনি ভিডিও রিপোর্টে:

Tags: নির্বাচন কমিশনারসার্চ কমিটি
Previous Post

চড় খেয়ে ‘পদ্মাবতী’র’ শুটিং বন্ধ করলেন বানশালি

Next Post

ট্রাম্প তো যুদ্ধই বাঁধিয়ে দিলেন!

Next Post

ট্রাম্প তো যুদ্ধই বাঁধিয়ে দিলেন!

পটুয়াখালী উপকূলের ঐতিহ্য গোলপাতার রস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT