চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমোন ও বিপাকজনিত সমস্যা, প্রতিকার ও প্রতিরোধে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বিশ্ব পিসিওএস সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পলিসিস্টিক ওভারি সিনড্রোম সংক্ষেপে পি.সি.ও.এস. প্রজণনক্ষম নারীদের একটি অন্যতম প্রধান হরমোন ও বিপাকজনিত সমস্যা। প্রতি ১০ জন নারীর একজন এ সমস্যায় আক্রান্ত হচ্ছেন। মাসিক শুরু হওয়ার পর কিশোর বয়স থেকেই এর লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে। কিন্তু সামাজিক কারণে মেয়েরা তা প্রকাশ করতে পারে না।

এক গবেষণায় দেখা গেছে যে, শতকরা ৭০ ভাগ নারীর এ রোগটি নির্ণয়ই হয় না। বিভিন্ন কারণে রোগটি সম্পর্কে চিকিৎসক, রোগী তথা জনসাধারণের জানা প্রয়োজন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে (স্যামসন এইচ চৌধুরী সেন্টার) এসোসিয়েশন অফ ক্লিনিক্যাল ডায়াবেটোলজিস্ট এন্ড এন্ডোক্রাইনোলজিস্ট অফ বাংলাদেশ (এসেডবি) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎকরা এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন এসিইডিবি’র প্রেসিডেন্ট, বিএসএমএমইউ-এর এন্ডোক্রিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মো. ফরিদউদ্দিন। সেমিনারটির সায়েন্টিফিক সহযোগী হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সেমিনারে পিসিওএস: বাংলাদেশ প্ররিপ্রেক্ষিত বিষয়ে প্রেজেন্টেশন দেন বিএসএমএমইউ-এর হরমোন বিশেষজ্ঞ ডাক্তার হুরজাহান বানু এবং পিসিওএস ব্যবস্থাপনার ওপর প্রেজেন্টেশন দেন স্কোয়ার হাসপাতালের এসোসিয়েটেড কনসালটেন্ট ডা. সাদিক তুকান।

বিশেষজ্ঞ প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওজিএসবির সভাপতি (ইলেক্ট) প্রফেসর ডাক্তার ফিরোজা বেগম, সিএমএইচ-এর এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রাক্তন প্রধান বি. জে. ডাক্তার আনোয়ারুল কবীর, বিএসএমএমইউ-এর ডার্মাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর কামরুল হাসান জায়গীরদার, শমরিতা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আনসারী, বিএসএমএমইউ-এর রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার জেসমিন বানু।

সভাপতির বক্তব্যে এসেডবির প্রেসিডেন্ট, বিএসএমএমইউ-এর এন্ডোক্রিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মো. ফরিদউদ্দিন বলেন, ‘হরমোনজনিত রোগ নিরাময়ের ক্লিনিক্যাল পার্টের সাথে সোশাল পার্টটা সবার ভালো করে জানতে হবে। বন্ধ্যাত্ব, অবাঞ্ছিত লোম-এ ধরনের রোগীর সাথে সুন্দর আচরণ করে। এ ধরনের রোগের প্রতিকার ও প্রতিরোধে প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা। চিকিৎকদের পাশাপাশি গণমাধ্যমও এই ধরনের রোগের চিকিৎসায় সচেতনতা তৈরিতে বড় ভূমিকা পালন করতে পারে।

সেমিনার সঞ্চালনা করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার ইন্দিরা রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন এসিইডিবি’র কোষাধ্যক্ষ সহযোগী প্রফেসর ডাক্তার এ কে এম আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসিইডিবি’র মহাসচিব প্রফেসর ডাক্তার ইন্দ্রজিত প্রাসাদ।

Tags: পলিসিস্টিক ওভারি সিনড্রোম
Previous Post

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় গুরুত্বপূর্ণ: নিকোলস

Next Post

কুকুর বিক্রি নিয়ে বিতর্ক, এক শিশুসহ ৩ জনকে গুলি করে হত্যা

Next Post
নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুর বিক্রি নিয়ে বিতর্ক, এক শিশুসহ ৩ জনকে গুলি করে হত্যা

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT