চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি মার্কেটে আগুন: ধ্বংসস্তুপের মাঝে শঙ্কা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:57 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
কৃষি বাজারে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তুপের মাঝে ব্যবসায়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেরিয়েছে ১২ দিন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যেমন ছাই হয়েছে,  তেমনই নিঃস্ব হয়েছেন বহু মানুষ। এর মধ্যেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এর ভিতরেই তাদের মাঝে ভর করেছে শঙ্কাও। 

সোমবার কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপের পরিণত হওয়া দোকানের সামনেই ত্রিপল টাঙিয়ে দোকান পেতে বসেছেন অনেক ব্যবসায়ী। আবার পুড়ে যাওয়া মার্কেটের সামনে ও আশেপাশে অস্থায়ী দোকান খুলে মালপত্র বিক্রির চেষ্টা করছেন ব্যবসায়ীরা। কেউ চৌকি পেতে, আবার কেউ ভ্যানগাড়িতে পোশাক, জুতা, ক্রোকারিজ, মুদি মালামাল নিয়ে বসেছেন। সেখানে ক্রেতাদের সমাগমও আছে। আগের তুলনায় ক্রেতার সংখ্যা কম হলেও ব্যবসায়ীরা আশা করছেন আবারও জমজমাট হয়ে চিরচেনা রূপে ফিরবে কৃষিমার্কেট।

বিশাল কৃষি মার্কেটে প্রায় ৫০০টির মতো দোকান রয়েছে। এর মধ্যে ১০০টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে মূলত কাপড়, মুদি, সবজি ও স্বর্ণের দোকান ছিল। যার মাঝে মুদি ও সবজির দোকানিরা বাইরে অবস্থান নিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারলেও স্বর্ণ ব্যবসায়ীরা এখন পর্যন্ত দোকান খুলেননি। একরাশ হতাশা নিয়ে দোকানের সামনে চেয়ার পেতে বসে আছেন।

নিজের পুড়ে যাওয়া দোকানের সামনে ত্রিপল টাঙিয়ে মুদির নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ইশতিয়াক আলী। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো কী অবস্থা এখন তার ব্যবসার। তিনি বলেন: কিছু বের করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু বাড়িতে বসে থাকলে তো আর পেট চলবে না। আত্মীয়-স্বজন যার কাছ থেকে যেমন পারি ১০ হাজার ২০ হাজার টাকা ধারদেনা করে আবারও মাল তুলেছি সপ্তাহ খানেক হলো।

বেচা-কেনা কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন: সবাই জানে আগুনে মার্কেট পুড়ে গেছে। তাই অনেকে এখানে আসছে না। আসে-পাশের বাসিন্দারা আসছে। আগের তুলনায় কেনা-বেচা কম। কিন্তু আস্তে আস্তে ক্রেতারা আসতে শুরু করেছে। আশা করছি আমাদের ব্যবসা আবারও আগের অবস্থায় ফিরবে।

বাজারে ভিড়, বিক্রেতারা পণ্য বিক্রি করছেন, বৃষ্টির মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ
ভ্যানে বিক্রি হচ্ছে তৈজসপত্র

এদিকে অনেকটা হাকডাক দিয়ে ছাড় দিয়ে তৈজসপত্র বিক্রি করছেন কবির হোসেন। পোড়া দোকানের সামনে ভ্যান রেখে বেচা বিক্রি চালাচ্ছেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো ছাড় দিয়ে বিক্রির কারণ কী? তিনি বলেন: এমনিতে ক্রেতা কম। তার ওপর আমার অনেক মাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছু ছাড় দিয়ে হলেও গোডাউনে থাকা মালগুলো বিক্রি করে কিছু পুঁজি দাঁড় করাতে চাইছি। যেন আবার ব্যবসাটা শুরু করতে পারি।

তার মত আর গোট দশেক ব্যবসায়ী ভ্যানে তুলে তৈজসপত্র বিক্রি করছেন। ইশতিয়াক-কবিরের মতো গল্প আর সবার।

এমন ঘুরে দাঁড়ানোর সংগ্রামের মাঝে শঙ্কাও ভর করেছে কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে। তারা চাইছেন পুড়ে যাওয়া দোকানগুলোর জায়গায় আবারও আগের মতো টিন শেড তুলে দোকান চালু করতে। নানা মহল থেকে আশ্বাসও দেওয়া হয়েছিলো তাদের। গতকাল রোববার  ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে ১ হাজার বান্ডিল টিন ও নগদ ১ কোটি ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণায় তাদের সে আশায় জোয়ার পায়।

কিন্তু আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কৃষি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করার কথা থাকলেও তা বাতিল হওয়ায় শঙ্কা ভর করেছে ব্যবসায়ীদের মনে।

নওগাঁয় স্কুল ছাত্রীরা বৃক্ষরোপণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
পুড়ে যাওয়া মার্কেটের ভিতরের চিত্র

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমীর হোসেন (ছদ্মনাম) অভিযোগ করেন: কাল তো শুনছিলাম মন্ত্রী টিন দিয়েছে আর টাকা দিয়েছে সেটা দিয়ে এক সপ্তাহের মধ্যে দোকানগুলো মেরামত করে আমাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু আজ শুনছি মেয়র এখানে বহুতল ভবন নির্মাণ করতে চাইছেন। সিটি করপোরেশন দোকান বাড়াতে চায়। এই টিন আর টাকা দিয়ে দোকান নির্মাণ নয়, ক্ষতিগ্রস্ত জায়গা ঘিরে রাখা হবে। মেয়র সাহেব আজ আসতে চেয়েছিলেন। প্যান্ডেল-চেয়ার টেবিল সব আনা ছিলো। কিন্তু তিনি আসলেন না। সব ফিরিয়ে নেওয়া হচ্ছে। জানি না কী হবে!

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মকবুল হোসাইন হোসেন জানান: অনিবার্য কারণে ডিএনসিসির মেয়র জনাব মো. আতিকুল ইসলামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার (কৃষি মার্কেট) পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের লক্ষ্যে মত বিনিময় সভাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চেয়ে পুড়ে যাওয়া মার্কেটের সভাপতি স্থানীয় কাউন্সিলর সলিমুল্লাহ সলু’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গত ১৪ সেপ্টেম্বর ভোর ৩টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Tags: কৃষি মার্কেটকৃষি মার্কেটে আগুন
Previous Post

এসডিজি বাস্তবায়নে অগ্রগতি হলেও আয়বৈষম্য, দুর্নীতি ও নাগরিক অধিকারের সীমাবদ্ধতা রয়েছে

Next Post

‘দুঃসাহসী খোকা’ মুক্তি পাচ্ছে ২৯ সেপ্টেম্বর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুঃসাহসী খোকা’ মুক্তি পাচ্ছে ২৯ সেপ্টেম্বর

প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন ওবায়দুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT