চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন ফুটবল নিয়ে বিষ্ফোরক মন্তব্য পুতেল্লাসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেন ফুটবল দলের খেলোয়াড়ের উচ্ছ্বাস, জার্সিতে ১১ নম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের মেয়েদের জাতীয় ফুটবল দল নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন বিশ্বজয়ী তারকা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেল্লাস। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের খেলোয়াড়দের সাথে খারাপ ব্যবহার করে এমন অভিযোগ তুলেছেন ২৯ বর্ষী ফুটবলার।

টানা দুইবারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনার এ খেলোয়াড় শুধু খারাপ ব্যবহারের অভিযোগেই সীমাবদ্ধ থাকেননি। সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের চুমু কাণ্ড এবং ফুটবলারদের দীর্ঘ সময় বাসে ভ্রমণ করিয়ে কর্মকর্তাদের বিমানে চড়ার বিষয়েও আলোকপাত করেছেন।

সংবাদ মাধ্যমে কথা বলার সময়ে পুতেল্লাস বলেন, ‘কোন বিষয়ে জিরো টলারেন্স তা বিশ্ব দেখেছে। জিরো টলারেন্স যে বিষয়ে সেটা তারা দেখেননি। কারণ আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলতে পারিনি। যেহেতু আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়াটি কাজ করেনি। ফেডারেশন ব্যর্থ, সঙ্গে দেশও ব্যর্থ।’

‘যখন আমাদের প্রতিপক্ষরা আরামে বিমানে ভ্রমণ করেছে, তখন আমরা ৬-৭ ঘন্টা বাসে ভ্রমণ করেছি। বিমানে ভ্রমণের জন্য আমাদের রাত ৩টায় ঘুম থেকে উঠতে হয়েছে। এলিট অ্যাথলেটদের জন্য ব্যাপারটা মোটেও সুখকর না। আপনি হয়তো এটি মাত্র দেখছেন, কিন্তু এ প্রক্রিয়া বিগত কয়েক বছর ধরে চলে আসছে।’

রুবিয়ালেসের চুমুকাণ্ডের পর খেলোয়াড়দের ধর্মঘটের কারণে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ‘তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী’ পরিবর্তন গ্রহণ করবে বলে প্রতিজ্ঞা করেছে। তবে খেলোয়াড়দের দাবি ছিল, পুরো ফেডারেশনকে ঢেলে সাজাতে হবে। এজন্য তারা নেশনস লিগে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। যদিও পরে দুই ফুটবলার ব্যতীত সবাই ক্যাম্পে যোগ দেন।

Tags: আরএফইএফপুতেল্লাসবার্সেলোনারুবিয়ালেসলিড স্পোর্টসস্পেন
Previous Post

১২ বছরেও বড় চুক্তিমূল্যের দরপত্র ই-টেন্ডারিংয়ের আওতায় আসেনি

Next Post

প্রসেনজিৎ-জয়াদের ছবির ট্রেলারে মুগ্ধ অমিতাভ বচ্চন

Next Post
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসেনজিৎ-জয়াদের ছবির ট্রেলারে মুগ্ধ অমিতাভ বচ্চন

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল মাঠে, পোষাক জার্সি পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের নাম জানালেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT