চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পর কোটি কোটি টাকা হারিয়ে নিঃস্ব গ্রাহকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
FTX cryptocurrency logo with falling graph in background. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক জালিয়াতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে চলেছেন ক্রিপ্টোকারেন্সি ব্যবসার তথাকথিত রাজা হিসেবে পরিচিত ব্রিটিশ ব্যবসায়ী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে গত বছর বন্ধ হয়ে পড়ে তার প্রতিষ্ঠান এফটিএক্স। এই পতনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য গ্রাহক।

বিবিসি জানিয়েছে, গত বছরের নভেম্বরে সেই সময়ের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্স এর পতনের পর গ্রাহকরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এফটিএক্স এর পক্ষ থেকে এখনও তারা পাননি কোনও ক্ষতিপূরণ। কিং অফ ক্রিপ্টো হিসেবে পরিচিত প্রতিষ্ঠান প্রধান ব্যাঙ্কম্যান ফ্রাইডের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনছেন তারা।

প্রতিষ্ঠানটির চূড়ান্ত পতনের আগ পর্যন্তও সুনীল কাভুরি নামক একজন গ্রাহক আশা করেছিলেন, স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড সবকিছুকে ঘুরিয়ে দিতে পারে। ক্রিপ্টো সাম্রাজ্যের বেহাল দশা দেখে অন্যরা আতঙ্কিত হয়ে পড়লেও কাভুরি শান্ত ছিলেন। ব্যাঙ্কম্যানের ওপর ভরসা ছিল তার। ব্যাঙ্কম্যান নিজেও সবাইকে বলতে থাকেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। যা ছিল ভুল।

এফটিএক্সে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার পর ২৩ কোটি টাকা হারিয়েছেন কাভুরি। তিনি একটি নতুন বাড়ির জন্য এবং তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য অর্থ সঞ্চয় করছিলেন। কিন্তু এখন তার কাছে কাগজপত্র ছাড়া আর কিছুই নেই। ধারণা করা হচ্ছে ব্রিটিশদের মধ্যে তিনিই এফটিএক্স এর সবচেয়ে ক্ষতিগ্রস্থ গ্রাহক।

এফটিএক্স নামক এই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটি একটি অনিয়ন্ত্রিত ব্যাংকের মতো কাজ করছিল। এর গ্রাহকরা বিটকয়েনের মতো ক্রিপ্টো কয়েনের জন্য অর্থ লেনদেন এবং নিরাপদ রাখার জন্য সঞ্চয় করতে পারত। এর পতনের পর তুরস্কের একজন গ্রাহক সবকিছু হারানোর পর তার ব্যাংকে মাত্র ৪৯০ পাউন্ড অবশিষ্ট ছিল। এছাড়াও কোরিয়ার একজন গ্রাহককে আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

প্রায় ১০০টি দেশের ৯ মিলিয়ন গ্রাহককে আকৃষ্ট করতে সক্ষম হয় এফটিএক্স। এর পতনের পর এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী তাদের কোটি কোটি টাকার অর্থ হারিয়েছে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থাগুলো তাদের বিরাট অঙ্কের অর্থ হারিয়েছে।

Tags: ক্রিপ্টোকারেন্সিবিটকয়েন
Previous Post

শচীনের রেকর্ড গিল ছাড়া কেউ ভাঙতে ‘পারবে না’

Next Post

ছবিতে পরিণীতি-রাঘবের রূপকথার বিয়ে

Next Post
পরিণীতি-রাঘবের রূপকথার বিয়ের ছবি, খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে পরিণীতি-রাঘবের রূপকথার বিয়ে

গুগলের বার্ড এআই অ্যাপের লোগো দেখাচ্ছে একটি মোবাইল স্ক্রিনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘বার্ডে’ বড় পরিবর্তন আনছে গুগল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT