চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বিতে মৌসুমের প্রথম হার রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ডার্বি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় চলতি মৌসুমে প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে জয় তুলতে পারেনি রিয়াল। আলভারো মোরাতার জোড়া গোলে অ্যাটলেটিকোর কাছে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।

অ্যাটলেটিকোর ঘরের মাঠে রাতে টানা ছয় ম্যাচে জয়ের লক্ষ্যে নেমেছিল রিয়াল। রিয়ালের দাপুটে ফুটবল, জ্যুড বেলিংহামের উড়ন্ত ফর্ম এগিয়ে রেখেছিল রিয়ালকেই। সঙ্গে শেষ ১৪ ডার্বিতে অ্যাটলেটিকোর এক জয়, আত্মবিশ্বাসের দিক থেকেও এগিয়ে ছিল রিয়াল।

রিয়ালের একাডেমিতে বেড়ে ওঠা মোতারা সাবেক ক্লাবকে ছাড় দেননি একবিন্দুও। ম্যাচের শুরুতে স্পেন অধিনায়কের গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোস দল। ম্যাচ শুরুর চার মিনিটে বক্সের ভেতর পাঠানো স্যামুয়েল লিনোর ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন মোরাতা।

১৮ মিনিটে সাউলের কাছ থেকে বল পেয়ে আলতো হেডে লক্ষ্যভেদ করেন অ্যান্টনে গ্রিজম্যান। ২-০তে এগিয়ে যায় স্বাগতিক দলটি। ৩৫ মিনিটে মিডফিল্ডার টিনি ক্রুসের দারুণ শটে এক গোল শোধ করে রিয়াল। প্রথমার্ধের শেষ মিনিটে রিয়াল আরও একটি গোল করলে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ব্যবধান বাড়ায় অ্যাটলেটিকো। এবার সাউলের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মোতারা। এই গোলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় রিয়ালের হার।

মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রথম পরাজয় এটি। এই হারে বার্সার কাছে লিগের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে আনচেলত্তির দলের। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে অ্যাটলেটিকো।

Tags: অ্যাটলেটিকোআনচেলত্তিমাদ্রিদ ডার্বিমোরাতারিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

বেন্নু নামক গ্রহাণুর বড় শিলাখণ্ড পৃথিবীতে নিয়ে এসেছে নাসা

Next Post

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির পূজায় একফ্রেমে শাহরুখ-সালমান

Next Post
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির পূজায় শাহরুখ-সালমান একত্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির পূজায় একফ্রেমে শাহরুখ-সালমান

নেপাল ও চীনের নেতারা বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে চায় নেপাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT