মিরপুরের জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহত হওয়ার ঘটনার দায়ভার সিটি করপোরেশনের নয়Ñ এমন মন্তব্য করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকীর আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকার জলাবদ্ধতা আগের চেয়ে অনেক কমেছে।







