আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ, এমন খবরে ইতোমধ্যে সরগরম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে ইইউকে বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নকে এই আমন্ত্রণ জানান।







