চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল পাননি মুমিনুল-সাব্বির-মুনিম-আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলোয়াড়দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারিতে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রায় চার মাস আগেই হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফট থেকে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩১ জন খেলোয়াড়কে দলে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবারের মত এবারও ড্রাফটে অবিক্রিত রয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল। এছাড়া দল পাননি সাব্বির রহমান ও মুনিম শাহরিয়ার।

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। বিপিএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন ৪৪৩ জন বিদেশি ক্রিকেটার। ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন বিপিএলের ড্রাফটে। সবচেয়ে বেশি ২৪ জন ক্রিকেটারকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দেশের প্রায় অধিকাংশ তারকা ক্রিকেটার দল পেলেও দল পাননি মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও সাব্বির রহমান। এছাড়া বিপিএলের ৮ম আসরে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত খেলা মুনিম শাহরিয়ারকেও দলে নেয়নি কেউ। যদিও ড্রাফটের বাইরে থেকেও তাদের দলে নেয়ার সুযোগ রয়েছে।

এবারের বিপিএলে খেলার ইচ্ছে আগেই জানিয়েছিলেন আশরাফুল। প্রাথমিক ড্রাফটে সেই আশা পূরণ হয়নি তারকা ক্রিকেটারের। মারকুটে ব্যাটিংয়ের জন্য দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিলেন সাব্বির রহমান। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা এই ক্রিকেটার আসন্ন বিপিএলের জন্য কোনো দল পাননি। আশরাফুল-সাব্বিরের মতো একই পরিণতি মুমিনুলেরও। গত আসরে কোনো দল না পাওয়া বাঁহাতি এই ব্যাটারের এবারও কোনো দলে সুযোগ মেলেনি।

বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার। ৮ম আসরে দুর্দান্ত খেলা মুনিম খুলনার জার্সিতে ছিলেন নিস্তেজ। চার ম্যাচ খেলে মাত্র ২৮ করেন এই ওপেনার। যে কারণে এবার কোনো দলে সুযোগ মেলেনি তার।

এছাড়া ২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা।

Tags: আশরাফুলপ্লেয়ার ড্রাফটবিপিএল-১০মমিনুলমুনিমলিড স্পোর্টসসাব্বির
Previous Post

হলিউডের লেখকদের ধর্মঘটের ব্যাপারে সোমবার ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত

Next Post

আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ঘোষণা

Next Post
জাতীয় রাজস্ব বোর্ডের অফিসের সাইনবোর্ড ও ব্যাংকনোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ঘোষণা

পিএসজি সভাপতির মেসি সম্পর্কে মন্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পর্যাপ্ত সম্মান পাননি মেসি’ এমন দাবি নাকচ পিএসজি সভাপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT