চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের মাজিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশের কিংসরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের কিংসরা মালদ্বীপের মাজিয়ার কাছে হেরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি কাপে গ্রুপপর্বে প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারিয়েছে মালদ্বীপের ক্লাব মাজিয়া এফসি। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বালাবানোভিচের অসাধারণ গোল এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের সুযোগ হাতছাড়ার মহড়ায় হেরে শুরু হল বাংলাদেশ চ্যাম্পিয়নদের। বসুন্ধরার পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার ইব্রাহিম সুজন।

খেলার চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। মাজিয়ার ডিফেন্ডারদের জন্য সেটা সম্ভব না হলেও ম্যাচের প্রথম কর্নার আদায় করে নেন তারিক কাজি। কর্নার কিকে আসা বলে দারুণ হেডের পর গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় বসুন্ধরা।

ম্যাচের ১২ মিনিটে রাইট উইংয়ে ফাউল পায় মাজিয়া, গোলমুখে নেয়া সহজ শট লুফে নেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এক মিনিট পর বসুন্ধরার ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ ডি বক্সের বাইরে একা বল পান। গোলরক্ষককে একা পেয়েও গোলবঞ্চিত করেন বসুন্ধরাকে।

বসুন্ধরা সুযোগ নষ্ট করলেও একই ভুল করেনি মাজিয়া। ১৪ মিনিটে ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে দুর্দান্ত এক শটে অসাধারণ গোল করেন মাজিয়ার বালাবানোভিচ। গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে টপকর্নার দিয়ে গোল হয়। ১-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপের ক্লাবটি।

গোল হজম করে গুছিয়ে খেলার চেষ্টা করে সফরকারী দলটি। রাইট উইঙ্গার বিশ্বনাথকে দিয়ে বেশকিছু আক্রমণ করে বসুন্ধরা। ডি বক্সের বাইরে পরপর দুটি ফ্রি-কিক পেলেও মাজিয়ার ডিফেন্ডারদের রক্ষণে চিড় ধরাতে পারেনি। উল্টো মাঝমাঠ থেকে পাল্টা আক্রমণে দূরপাল্লার শটে প্রায় গোল হজম করতে হচ্ছিল জিকোকে। বল গোলবারের সামান্য উপর দিয়ে চলে যাওয়ায় সে যাত্রায় বেঁচে যায় কিংস।

খেলার ৩৮ মিনিটে আরেকটি সুযোগ আসে বসুন্ধরার সামনে, বাঁ-দিক থেকে আক্রমণে উঠে রাকিব প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে ক্রস করেন ডান দিকে। মিডফিল্ডার মোরসালিন হেডে গোল করার চেষ্টা করলেও তা পোস্টে থাকেনি। পরের মিনিটে মাজিয়ার আক্রমণ রুখে দেন গোলকিপার জিকো। প্রথমার্ধে অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের ক্লাবটি।

বিরতির পর প্রথম আক্রমণে যায় মালদ্বীপের ক্লাব মাজিয়া। লেফট উইংয়ে ফাউল আদায় করে নেয় ক্লাবটি, জিকোর খুব বেশি পরীক্ষা দিতে হয়নি তখন। ৫২ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের রাকিব। ৫৭ মিনিটে বসুন্ধরা কিংসের হাতে সুবর্ণ সুযোগ আসে, ছোট বক্সের মধ্যে ডোরিয়েলটন গোলমুখে শট পাস দেন, রাকিবের হেড দারুণভাবে ফিরিয়ে দেন মাজিয়ার গোলরক্ষক।

বিরতির পর দুটি পরিবর্তন করে মাজিয়া। এদের মধ্যে পরিবর্তিত খেলোয়াড় হাসান নাজিম বসুন্ধরাকে আরও বিপদে ফেলেন। ৬৭ মিনিটে নাজিমের নেয়া ডি বক্সের বাইরের শট গোল আদায় করে দেয় মাজিয়াকে। মালদ্বীপের ক্লাবটি এগিয়ে যায় ২-০ গোলে।

শেষদিকে বারবার আক্রমণ করেও লাভ হয়নি বসুন্ধরার। ৮৩, ৮৫ এবং ৮৬ মিনিটে সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি, ডোরিয়েলটন, ইব্রাহিম সুজন, রবসনরা। উল্টো ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা আলিফ আসিরের গোলে কফিনের শেষ পেরেকটি ঠুকে যায়। শেষ হয় বসুন্ধরার আশা। শেষ মিনিটে একটি গোল অবশ্য করেন কিংসদের ইব্রাহিম সুজন।

Tags: এএফসি কাপজিকোডোরিয়েলটনবসুন্ধরাবাংলাদেশমালদ্বীপরাকিবসুজন
Previous Post

বিএনপিকে ব্যর্থতার গ্লানি নিয়ে অস্তিত্ব হারাতে হবে: কৃষিমন্ত্রী

Next Post

যে বছরটি হতে পারে নাদালের ‘শেষ’

Next Post
টেনিস তারকা রাফায়েল নাদাল খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

যে বছরটি হতে পারে নাদালের ‘শেষ’

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উন্নয়ন ও অগ্রগতির নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT