চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালজয়ী ‘ঘুড্ডি’ ছবির নির্মাতা সালাহউদ্দীন জাকী আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন ব্যক্তি সিনেমার পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কালজয়ী সিনেমা ‘ঘুড্ডি’র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে সালাহউদ্দীন জাকীর বয়স হয়েছিলো ৭৭ বছর।

নির্মাতার পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায়ও ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। সব ঠিকঠাকভাবে চলছিল। রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই পরিচালককে। হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।

সৈয়দ সালাহউদ্দীন জাকী চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। ১৯৮০ সালে তিনি তৈরি করেন প্রথম ছবি ‘ঘুড্ডি’।

বাংলা সিনেমার ইতিহাস লেখা হলে যেসব সিনেমার নাম সবার আগে প্রাধান্য পাবে, তারমধ্যে অন্যতম ছবি ‘ঘুড্ডি’। উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে যে ছবিটি মুক্তি পেয়েছিল। এতে জুটি বেঁধে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ।

‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এই সিনেমার পর জাকী ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। নব্বই দশকের শেষ দিকে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

Tags: ঘুড্ডিলিড বিনোদনসিনেমাসৈয়দ সালাহউদ্দিন জাকী
Previous Post

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Next Post

বেঁচে থাকলে সালমানের বয়স হতো ৫২

Next Post
সালমান শাহের ছবি, তিনি sunglasses পরা, গাড়ির ভিতরে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঁচে থাকলে সালমানের বয়স হতো ৫২

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT