চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করে ৯০ লাখ টাকা খোয়ালেন গুগলের প্রকৌশলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
গুগলের অফিসের উপর থেকে দেখা লোগো, আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের ২২ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৩৫ বছর বয়সের মধ্যে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৫৫ কোটি টাকা) উপার্জন করে অবসরে যেতে চেয়েছিলেন। ইথান এনগুনলি নামের ওই তরুণ প্রযুক্তিবিদের পিতামাতা তাকে অর্থ সঞ্চয় করার পরিবর্তে বিনিয়োগ করার গুরুত্ব সম্পর্কে শিখিয়েছিলেন। সে অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করতে থাকেন ইথান। তবে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করে প্রায় ৯০ লাখ টাকা খোয়ালেন গুগলের সেই ২২ বছর বয়সী প্রকৌশলী।

এনডিটিভি জানিয়েছে, আর্থিক স্বাধীনতা এবং অল্প বয়সেই অবসর গ্রহণের ইচ্ছে থেকেই ইথানের এই পরিকল্পনা। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বাস করা এই তরুণ প্রযুক্তিবিদ বাবা-মায়ের সহায়তায় এক সময় স্টক মার্কেটেও বিনিয়োগ  করতেন।

ইথান সম্প্রতি তার সবচেয়ে বড় আর্থিক ভুলের কথা তুলে ধরে বলেছেন, তিনি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করে প্রায় ৬৭ লাখ রুপি বা প্রায় ৯০ লাখ টাকা হারিয়েছেন। এখানে বিনিয়োগ করা পুরো টাকাটাই ছিল ধার করা।

তিনি বলেছেন, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুনের মধ্যে তিনি এই টাকা হারিয়েছেন। তিনি বিটকয়েন, ইথেরিয়াম, শিবা ইনু এবং ডোজকয়েনের মতো ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেছিলেন।  তিনি যখন বিটকয়েনে বিনিয়োগ করেন তখন এর দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। কিন্তু ২০২১ সালের শেষের দিকে এর দাম ৭০ শতাংশের বেশি কমে যায়।

তিনি জানান, ক্রিপ্টো মার্কেটের পতন হওয়ায় তার ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।  ইথান বলেন, এই ক্ষতি থেকে তিনি যা শিখেছেন তা হল,  ব্যবাসায় শুধুমাত্র নিজের অর্থ বিনিয়োগ করা উচিত।

Tags: ইঞ্জিনিয়ারগুগল
Previous Post

স্পেনের বিশ্বজয়ী মেয়েদের বিরুদ্ধে হবে মামলা

Next Post

ক্যান্সারে মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে ‘গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট’

Next Post
বাংলাদেশের একজন চিকিৎসক বা গবেষক আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারে মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে ‘গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট’

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT