চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A
কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। তিনি বলেন, আহত অবস্থায় একজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে মারা যায় সে।

নিহতের নাম নিজাম সরকার। তার বয়স ৪০ বছর। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়াও বালুর ব্যবসা রয়েছে তার।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮) সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫) শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) এবং ওয়াসিম (৩৫)।

নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকার জানান, সংঘর্ষের খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে তাকেও টেটাবিদ্ধ করে প্রতিপক্ষ।

নিহতের বন্ধু সিরাজুল ইসলামসহ স্বজনরা জানান, উপজেলা পরিষদের সদস্য কাউয়ুম ও চালিভাঙা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবিরের গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহত নিজাম ইউনিয়ন চেয়ারম্যানের গ্রুপের।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

Tags: আওয়ামী লীগমেঘনাসংঘর্ষ
Previous Post

নির্বাচনের সময় পক্ষপাত আচরণ করলেই ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

Next Post

সংগ্রামী মায়ের চরিত্রে পরীমণি

Next Post
পরীমণি একটি বইয়ের সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগ্রামী মায়ের চরিত্রে পরীমণি

বিজয় এর নতুন সিনেমার পোস্টার, তার মুখের অভিব্যক্তি গভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনার পারদ বাড়ালো থালাপতি বিজয়ের 'লিও'র নতুন পোস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT