চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন, স্বাগত জানাচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্বে বিশ্বনেতাদের মহাসম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (১৭ সেপ্টেম্বর) রোববার রাত ১০টা ৪০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক শান্তির পক্ষে অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ব নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট ও জলবায়ু নিয়েও কথা বলবেন বাংলাদেশ নেত্রী।

কোভিডের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন ভুগছে পুরো বিশ্ব, সেই বাস্তবতার মাঝেই এক ফোরামে বসছেন বিশ্বনেতারা। আলোচনা হবে বৈশ্বিক শান্তি সমৃদ্ধি অগ্রগতি ও টেকসই ভবিষ্যতের বিষয়গুলো। আগামী ২২শে সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

টানা ১৫ বারের মত অংশ নিয়ে বিশ্ব শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে অভ্যর্থনা অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে বাঙ্গালী পাড়া বলে খ্যাত জ্যাকসট হাইটস এর রাজনৈতিক আবহাওয়াও সরগরম হয়ে উঠেছে। বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও জন এফ কেনেডি বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো মিছিল করে।

Tags: জাতিসংঘজাতিসংঘের সাধারণ পরিষদপ্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রশেখ হাসিনা
Previous Post

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

Next Post
খালেদা জিয়া হাসপাতালে সিসিইউতে ভর্তি, শারীরিক অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

শিক্ষার্থী হিজাব পরতে গিয়ে পিন গিলে ফেলেছে, চিকিৎসার জন্য হাসপাতালে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব পরতে গিয়ে পিন গিলে ফেললো শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT