চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত সহকারীর বাড়ি বানিয়ে দিলেন অভিনেতা মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা মুশফিকের বাড়ির নির্মাণের ছবি, গাছপালা ও বাড়ির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক ফারহান শুধু অভিনয়টাই করতেন। এর বাইরে গতকয়েক বছরে তার সবকিছু দেখভাল করতেন তারই ম্যানেজার কাম সহকারী রওশন আলম রায়হান। কিন্তু ফারহান তাকে কখনই ম্যানেজার মনে করতেন না, নিজের ভাই মনে করতেন। ৩৩ বছর বয়সী রায়হানের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন ফারহান। মৃত্যুর কয়েকমাস পার হলেও রায়হানের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান।

রায়হানের মৃত্যুর পর অনেকটা দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুশফিক ফারহান। তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। বর্তমানে সেই বাড়ির কাজ শেষের দিকে।

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন প্রয়াত রায়হানের ভাই আবদুস সামাদ। তিনি বলেন, পাঁচ বছর আগে ইট দিয়ে শুধু ভিত তৈরি করা ছিল। ফারহান ভাই জানার পর একেবারে নতুন করে সম্পূর্ণ বাড়ি করে দিচ্ছেন। তিনি বলেছেন, আমাদের বাড়ি শেষ না করে নিজের জন্য কিছু করবেন না। তার নিজের ঢাকায় কোনো ফ্ল্যাট নেই। শুধু আছে একটি ভিনটেজ মডেলের গাড়ি।  তিনি নিজের কথা না ভেবে আমাদের পাশে দাঁড়িয়েছেন।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ লাখ টাকার উপর ফারহান ভাই খরচ করেছেন। কাজ শেষ করতে যা যা করণীয় তিনি করছেন। মা অনেক পর্দা করেন। তার জন্য গোসলঘর, বড় রুম করে দেয়া হচ্ছে। এই বাড়ির জন্য আমাদের পাঁচজনের পরিবার সুরক্ষা পাচ্ছে। রায়হানের ইচ্ছে ছিল ছাগলের খামার করার। ফারহান ভাই সেটাও করে দিচ্ছেন। রায়হান নেই এটা কোনো ভাবেই ফারহান ভাই বুঝতে দিচ্ছেন না। ফারহান ভাই সবসময় আমাদের পরিবারের খোঁজ খবর রাখছেন। উনি শারিরিকভাবে এখন অসুস্থ। নইলে এতদিনে হয়তো বাড়ির কাজ শেষ হতো। জানিনা কীভাবে তার প্রতি কৃতজ্ঞা জানাবো।

এ ব্যাপারে মুশফিক ফারহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রায়হান ভাই ছিল আমার অভিভাবক। তিনি চলে যাওয়ার পর তার শূন্যতা ক্ষণে ক্ষণে অনুভব করছি। পরিবারের জন্য তার অনেক স্বপ্ন ছিল। তা পূরণের জন্য কী করছি বা আগামীতে করতে চাই এ বিষয়ে কিছু জানাতে চাই না।

Tags: অভিনয়নাটকমুশফিক ফারহানরায়হানলিড বিনোদনসিনেমা
Previous Post

সিরাজের ৬ উইকেটের পর ৬.১ ওভারে চ্যাম্পিয়ন ভারত

Next Post

ঋণ পরিশোধে অনিচ্ছুক গ্রহীতাদের বাসায় চকলেট নিয়ে হাজির হবে ‘এসবিআই’

Next Post
এসবিআই ব্যাংকের জেওভেন ডিপ ব্রাঞ্চের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ পরিশোধে অনিচ্ছুক গ্রহীতাদের বাসায় চকলেট নিয়ে হাজির হবে 'এসবিআই'

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT