চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ওভারে সিরাজের ৪ উইকেট, ৬ উইকেট নেই শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সিরাজের এক ওভারে চার উইকেট, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা হতবাক. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে এশিয়া কাপে ফাইনালের লড়াই শুরু হতে বিলম্ব হয়েছে কিছু সময়। বৃষ্টি শেষে খেলা গড়ালে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে রাখা শ্রীলঙ্কা মহাবিপদে পড়ে। মোহাম্মদ সিরাজের তোপদাগা বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে দাসুন শানাকার দল। এক ওভারেই সিরাজ তুলে নিয়েছেন ৪ উইকেট।

প্রথম ওভারে ভারতকে সফলতা এনে দেন জাসপ্রীত বুমরাহ। ওভারের তৃতীয় বলে লোকেশ রাহুলের ক্যাচ বানিয়ে ফেরান কুশল পেরেরাকে। দ্বিতীয় ওভারে বলে আসেন সিরাজ। দুর্দান্ত বোলিংয়ে মেডেন আদায় করে নেন। তৃতীয় ওভারে বুমরাহ খরচ করেন মাত্র এক রান।

চতুর্থ ওভারে লঙ্কান ব্যাটাদের উপর তাণ্ডব চালান সিরাজ। ফেরান ৪ জনকে। ওভারের প্রথম বলে জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান পাথুম নিশাঙ্কাকে। দ্বিতীয় বলে সিরাজকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন সাদিরা সামারাবিক্রমা। পরের বলে লেগ বিফোর হন সাদিরা। রিভিউ নিয়েও লাভ হয়নি। চতুর্থ বলে ঈশান কিষাণের ক্যাচ বানিয়ে সিরাজ ফেরান চারিথ আশালাঙ্কাকে। ৮ রানে চতুর্থ ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা।

পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান ধনঞ্জয়া ডি সিলভা। শেষ বলে শিকার হন সিরাজ তাণ্ডবের। লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১২ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানবাহিনী।

পঞ্চম ওভার মেডেন আদায় করে নেন বুমরাহ। চাপ কাটিয়ে তোলার আগেই ষষ্ঠ ওভারে বলে এসে নিজের পঞ্চম আঘাত হানেন সিরাজ। ওভারের চতুর্থ বলে দাসুন শানাকাকে ফেরান বোল্ড করে। ১২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮ রান। ক্রিজে আছেন দুনিথ ওয়েল্লাগে (৪) ও কুশল মেন্ডিস ৬ রানে।

Tags: এশিয়া কাপ ফাইনালএশিয়া কাপ-২০২৩ফাইনালবুমরাহভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিরাজ
Previous Post

রাবি ছাত্রলীগের প্রচার মিছিলে কর্মীদের স্বল্প উপস্থিতিতে নেতাদের অসন্তোষ

Next Post

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা মারা গেছেন

Next Post
প্রয়াত সাংবাদিক গীতা মেহতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা মারা গেছেন

গাঙ্গুলিকে নিয়ে রিয়াল ঘুরে ফুটবল একাডেমির সুখবর জানালেন মমতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙ্গুলিকে নিয়ে রিয়াল ঘুরে ফুটবল একাডেমির সুখবর আনলেন মমতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT