চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সাথে ‘বাণিজ্য মিশন’ স্থগিত করল কানাডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারত ও কানাডার নেতাদের বৈঠক, বাণিজ্য আলোচনা স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি আসন্ন অক্টোবরে ভারতের সাথে শুরু হতে যাওয়া ‘বাণিজ্য মিশন’ নামের একটি বাণিজ্যিক চুক্তি স্থগিত করছেন। একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে হয়ে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে কানাডিয়ান সরকারকে তিরস্কার করার পরেই এই ঘোষণা আসে। 

এনডিটিভি জানিয়েছে, মাত্র চার মাস আগে দুই দেশ বলেছিল যে তারা অক্টোবরে দিকে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা করতে চায়।

মেরি এনজির মুখপাত্র শান্তি কসেন্টিনো কোনও কারণ না জানিয়েই বলেছেন, আমরা ভারতের সাথে হতে যাওয়া বাণিজ্য মিশন স্থগিত করছি। এর আগে গতকাল শুক্রবার ভারতও জানিয়েছে যে তারা কানাডার সাথে বাণিজ্যিক আলোচনা স্থগিত করেছে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ সম্মেলনের সময় অনেক বিশ্ব নেতার সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে একটি সংক্ষিপ্ত এবং অনানুষ্ঠানিক বৈঠকে করেন। ওই সময় মোদি কানাডায় অবস্থানরত প্রবাসীদের খালিস্তানপন্থী কার্যকলাপে বাঁধা না দেওয়ায় ট্রুডো সরকারের সমালোচনা করেছিলেন।

এ সময় ট্রুডো বলেছিলেন, তিনি কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি বলেন, তার দেশ যেকোন সহিংসতা বা ঘৃণার নিন্দা করে তবে এটি অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে অটোমোবাইল, কৃষি এবং তথ্য-প্রযুক্তিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে দু’দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি শুরু হওয়ার কথা ছিল।

Tags: কানাডাজি-২০ভারত
Previous Post

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে আমেরিকান কুকুর

Next Post

ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে: মেয়র তাপস

Next Post
মেয়র তাপস ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে: মেয়র তাপস

নির্মাতা শরিফুল রাজের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওমর’-এ শরিফুল রাজকে পেয়ে খুশি নির্মাতা রাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT