টাইগার বোলাদের তোপে একপ্রান্তে নিয়মিত উইকেট হারালে অন্যপ্রান্ত আগলে রেখেছেন ভারতীয় ওপেনার শুভমন গিল। চাপে পড়েও দলের হাল ধরেছেন অনবদ্য ব্যাটে। সেঞ্চুরি পূর্ণ করে জমিয়ে তুলেছেন লড়াই।
এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ১৭০ রানে ৬ ব্যাটারকে হারালেও ভারতকে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছেন গিল। দৃঢ় হাতে ব্যাট করে দেখা পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির। ১১৭ বলে শতক ছোঁয়া ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে ভারত। ১২২ বলে ১১০ রানে ওপেনার শুভমান গিল ও ৭ বলে ৫ রানে অক্ষর প্যাটেল অপরাজিত আছেন।









