চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির দিকে ছুটছেন সাকিব, সঙ্গী হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটার, আন্তর্জাতিক ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৮ রানে ৩ ব্যাটার হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ৫৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর সাকিব আল হাসানের ফিফটি ও তাওহিদ হৃদয়ের সঙ্গে অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

২৫.৪ ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি পূর্ণ করেন সাকিব। ৬৫ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা। ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে সেঞ্চুরির দিকে ছুটছেন সাকিব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান। সাকিব আল হাসান ৭৭ ও তাওহিদ হৃদয় ৩০ রানে ক্রিজে আছেন।

আসরে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাজঘরে ফেরেন লিটন দাস, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।

তৃতীয় ওভারে মোহাম্মদ শামির বলে কোনো রান না করে বোল্ড হন লিটন। উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট-প্যাডের মাঝে বড় ফাঁকটা ছিল দৃষ্টিকটু।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানজিদ তামিম স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। তিন বাউন্ডারি মেরে ইনিংস বড় করার আশা দেখান। শার্দূল ঠাকুরের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাটের নিচের কানায় লেগে স্টাম্প উপড়ে যায়। ১২ বলে ১৩ রানে শেষ হয় তার ইনিংস।

৫.৪ ওভারে শার্দূলের বলে উড়িয়ে মারতে গিয়ে লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হন চার রান করা বিজয়। ১৪তম ওভারের শেষ বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে অক্ষর প্যাটেলের শিকার হন মিরাজ। ২৮ বলে ১৩ রান করে যান।

Tags: এশিয়া কাপ-২০২৩কলম্বোতানজিদ তামিমবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
Previous Post

চীন ও ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিয়ানমার

Next Post

এশিয়ান গেমসের লক্ষ্য সম্পর্কে এখনই বলতে চান না ক্যাবরেরা

Next Post
বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের সংবাদ সম্মেলন, এশিয়ান গেমস ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের লক্ষ্য সম্পর্কে এখনই বলতে চান না ক্যাবরেরা

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরলেন সাকিব-শামীম, ফের চাপে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT