চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও তিন ওভার কমলো পাকিস্তান-শ্রীলঙ্কা মহারণে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে ব্যাটিং ও ফিল্ডিং প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান-শ্রীলঙ্কার ‘অঘোষিত’ সেমিফাইনাল শুরুর আগেই হানা দিয়েছিল বৃষ্টি। নির্ধারিত সময়ের সোয়া দু’ঘণ্টা পর গড়ায় ম্যাচ। প্রথম দফায় ওভার কাটা হয় ৫টি করে। পাকিস্তানের ব্যাটের সময় ফের বৃষ্টির হানায় কাটা গেছে আরও তিন ওভার। অর্থাৎ, দুটি ইনিংসে ৪২ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে দুদল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই আয়োজক দেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে টস হয়। ৫টা ৪৫ মিনিটে গড়ায় লড়াই। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আগে ব্যাটে নেমে লঙ্কান বোলারদের তোপে চাপেই রয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৫০ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান (৩২) ও ইফতিখার আহমেদ (১০)।

প্রেমাদাসা স্টেডিয়ামে ভালো করতে পারেনি পাকিস্তানের ওপেনিং জুটি। ৪.২ ওভারে দলীয় ৯ ওভারে ফখর জামান ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রান তোলেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম। ১৬তম ওভারের শেষ বলে বাবর ফিরে যান। ৩৫ বলে ২৯ রান করেন তিনি।

২১.৪ ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ফিফটি করা শফিক ফেরেন পাথিরানার শিকার হয়ে। ৬৯ বল ৫২ রান করেন এই ওপনোর। দুই ওভার পরেই ফেরেন মোহাম্মদ হারিস। ৯ বলে ৩ রান করে শিকার হন পাথিরানার। ২৭.৪ ওভারে মাহেশ থিকাসানার বলে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। ১২ বলে ১২ রান করেন তিনি।

নাওয়াজ ফেরার পরই বৃষ্টি হানা দেয় মাঠে। এ দফায় খেলা বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। বৃষ্টির আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান।

Tags: এশিয়া কাপ-২০২৩নাওয়াজপাকিস্তানপাথিরানালিড স্পোর্টসশফিকশ্রীলঙ্কা
Previous Post

খুব সহজেই সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার হতে পারে: মার্কিন দূতাবাস

Next Post

রিজওয়ান-ইফতিখার ঝড়ে লড়াই করার পুঁজি পেল পাকিস্তান

Next Post
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজওয়ান-ইফতিখার ঝড়ে লড়াই করার পুঁজি পেল পাকিস্তান

আদিলুর-এলানের কারাদণ্ডের রায়ের পর আদালত ভবনের বাইরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিকারের আদিলুর-এলানের ২ বছর করে কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT