দীর্ঘ সময় সমন্বিত প্রচেষ্টার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিভেছে। তবে ব্যবসায়ীদের প্রশ্ন, বিদ্যুতের মেইন সুইচ বন্ধ থাকার পরও বারবার ভোররাতেই কেন রাজধানীর মার্কেটগুলোতে আগুন লাগে। উৎসুক জনতার ভিড়ে আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা।







