চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’-এর স্ক্রিপ্টে ছিল না ‘বাপ-বেটা’ সংলাপ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
জওয়ান সিনেমার দুই চরিত্রের নাটকীয় দৃশ্য, একে অন্যের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কার,’ ‘জওয়ান’র এই সংলাপ এখন মুখে মুখে। অবাক করার মতো বিষয় হলো এই সংলাপটি ছিলই না ‘জওয়ান’র স্ক্রিপ্টে। তাহলে কীভাবে যোগ হলো?

‘জওয়ান’ ছবির সংলাপ লেখক সুমিত অরোরা জানিয়েছেন প্রাথমিকভাবে স্ক্রিপ্টে এই সংলাপ ছিল না। শুটের দিন তাৎক্ষনিক ভাবে এটা যোগ করা হয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুটিং-এর সময় এক জায়গায় একটি সংলাপ জুড়ে দেয়ার প্রয়োজন হয়েছিল যা শাহরুখকে দিয়ে বলানো হবে। আমি তখন সেটেই ছিলাম,। আমাকে ডাকা হলে যাই। আর প্রথমেই এই সংলাপটি বলি। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে সেটাই সেরা ডায়লগ হতে পারে। আমি বলার পর তা শাহরুখ খান এবং অ্যাটলির পছন্দ হয় এবং শট নেওয়া হয়।’

জওয়ানের একাধিক সংলাপ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার অন্যতম ‘বাপ-বেটা’ সংলাপটি। ট্রেলারে শাহরুখের মুখে এই সংলাপ শুনে মুগ্ধ হয়েছেন সকলেই। এই সংলাপের সঙ্গে আরিয়ানের গ্রেপ্তার কাণ্ডের সম্পর্ক খুঁজে পেয়েছেন ভক্তরা।

অনেকেই মনে করেছেন মাদক মামলায় আরিয়ানকে গ্রেফতার করা এবং হয়রানিকে উদ্দেশ্য করেই এই সংলাপ বলা হয়েছে। সামাজিক মাধ্যমে এই সংলাপ নিয়ে চলছে চর্চা। ২০২১ সালে মাদক মামলায় ২৫ দিন জেলে কাটিয়েছিলেন আরিয়ান। পরে তিনি ক্লিনচিট পান।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আরিয়ান খানজওয়ানশাহরুখ খান
Previous Post

কৃষি মার্কেটে আগুনের সর্বশেষ অবস্থা

Next Post

আগুন নিয়ন্ত্রণে সমস্যা, ছিল না কোন ফায়ার সেফটি

Next Post
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুর্ঘটনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন নিয়ন্ত্রণে সমস্যা, ছিল না কোন ফায়ার সেফটি

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আ*গুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT