চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস রেকর্ড গড়ে বললেন, সত্যিই জানতাম না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্টোকস ব্যাট হাতে খেলছেন, বিপক্ষের উইকেটরক্ষক প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে অবসর ভেঙে আবারো ওয়ানডে ক্রিকেটে ফিরে ব্যাট হাতে বাইশ গজে শাসন করে চলেছেন বেন স্টোকস। কার্ডিফে অবসর ভাঙা ম্যাচে করেছিলেন ফিফটি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভালো না করলেও তৃতীয়টিতে ঝলসে উঠে করলেন ১২৪ বলে ১৮২ রান। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস খেলে করলেন রেকর্ড।

২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান করেছিলেন জেসন রয়। এতদিন এটি ছিল কোনো ইংলিশ ক্রিকেটারের ওয়ানডেতে সর্বাধিক রানের ইনিংস। বুধবার ওভালে রয়কে টপকে নতুন রেকর্ড গড়লেন স্টোকস।

১৮২ রানের ইনিংস খেলার পথে ১৫টি চার ও ৯টি ছক্কা হাঁকান বিশ্বকাপজয়ী সাবেক ওয়ানডে অধিনায়ক। ৩২ বর্ষী ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবের তাৎপর্য তখনই বোঝা যায়, যখন স্কোরবোর্ডে চোখ রাখলে দেখা যায় দলীয় ১৩ রানেই ইংলিশরা হারিয়েছিল ২ উইকেট।

ম্যাচের পর রেকর্ড গড়া নিয়ে স্টোকস বলেন, ‘লাউডস্পিকারে ঘোষণা আসার আগে এ ব্যাপারে আমি সত্যিই জানতাম না। এরপর আমি পরের বলে আউট হয়ে যাই। এই প্রথমবার আমার পরিষ্কার মনে হয়েছে যে, আমি ওয়ানডেতে নিজের প্রতি মনোযোগ দিতে পারি।’

রেকর্ড গড়ার পথে ডেভিড মালানের সঙ্গে তৃতীয় উইকেটে স্টোকস ১৯৯ রানের জুটিও বেঁধেছিলেন। অলআউট হওয়ার আগে ৪৮.১ ওভারে ইংল্যান্ড পায় ৩৬৮ রানের বড় স্কোর। জবাবে কিউইরা ৩৯ ওভারেই ১৮৭ রানে গুটিয়ে যায়। অতিথি দলের মানতে হয় ১৮১ রানের শোচনীয় হার।

হাঁটুর চোটের কারণে লম্বা সময় স্টোকসকে বল হাতে সেভাবে দেখা যায় না। গত ১৮ মাস প্রতিদিনই তাকে বোলিং করবেন নাকি করবেন না, সেই প্রশ্ন শুনতে হয়েছে। এ প্রসঙ্গে বললেন, ‘এখন আমি বোলিং যে নিয়ে চিন্তা করতে পারি। দলের জন্য এটা দরকার।’

চার ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। লর্ডসে শুক্রবার হবে সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডে।

Tags: ওভাললিড স্পোর্টসস্টোকস
Previous Post

লক্ষ্মীপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক

Next Post

পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

Next Post
চ্যানেল আই অনলাইন - সোহানুর রহমান সোহান এর ছবি, বাংলাদেশি সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

পিআইএ এর একটি বিমান আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক সংকটের কারণে বন্ধ হচ্ছে পিআইএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT