চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-শান্তর উন্নতি, অবনতি তামিম-লিটনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার কাপে চলতি আসরে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরের দুটি ম্যাচে হেরে ফাইনালের আশা শেষ টিম টাইগার্সের। আসরে অপ্রাপ্তির পাল্লাই ভারী। দলের বিবর্ণ সময়ে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর। অবনতি হয়েছে লিটন কুমার দাস ও দলে না থাকা তামিম ইকবালের।

বুধবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুধাপ এগিয়েছেন সাকিব। শ্রেয়াস আয়ার ও গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে ৩৪ নম্বরে এসেছেন টাইগার অধিনায়ক। একধাপ এগিয়ে ৮০ নম্বরে এসেছেন শান্ত। হ্যামস্ট্রিং ইনজুরিতে এশিয়া কাপে সুপার ফোরে খেলতে পারেননি টপঅর্ডার ব্যাটার।

অন্যদিকে জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপপর্ব খেলতে না পারা লিটন একধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমেছেন। কোমরের চোটে দলের বাইরে থাকা তামিম ইকবালও পিছিয়েছেন। একধাপ নিচে নেমে দেশসেরা ওপেনারের অবস্থান ৩৮ নম্বরে।

ব্যাট হাতে টাইগার ব্যাটারদের শীর্ষে মুশফিকুর রহিম। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে বহাল রয়েছেন ১৭ নম্বরে। সেরা একশোতে থাকা আরেক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন দলের বাইরে। ৫১৩ রেটিং পয়েন্ট নিয়ে মিচেল মার্শের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ৫৯ নম্বরে।

৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। দুইয়ে ভারতীয় ওপেনার শুভমন গিল। তার রেটিং পয়েন্ট ৭৫৯।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি নেই বাংলাদেশের। একমাত্র উন্নতি পাওয়া বোলার তাইজুল ইসলাম নেই এশিয়া কাপের দলে। একধাপ এগিয়ে এসেছেন ৬৬ নম্বরে। পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম।

একধাপ পিছিয়ে মোস্তাফিজ নেমেছেন ২৬ নম্বরে। মিরাজ নেমেছেন দুধাপ, বর্তমান অবস্থান ৩৫ নম্বরে। একধাপ পিছিয়ে ৭৯ নম্বরে শরীফুল।

টাইগার বোলারদের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৬১০ পয়েন্ট নিয়ে অপরিবর্তিত রয়েছেন ১৩ নম্বরে। শীর্ষ একশোতে থাকা তাসকিন আহমেদও রয়েছেন অপরিবর্তিত। ৫১৮ রেটিং পয়েন্ট নিয়ে রিচার্ড নাগারাভার সঙ্গে যৌথভাবে রয়েছেন ৩৭ নম্বরে।

বোলরদের শীর্ষে বহাল রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। একধাপ এগিয়ে যৌথভাবে দুইয়ে মিচেল স্টার্কের সঙ্গী হয়েছেন ট্রেন্ট বোল্ট।

Tags: আইসিসিতামিমবাংলাদেশমোস্তাফিজলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

লিবিয়ার পূর্বাঞ্চলে ঝড় ও বন্যায় হাজারে হাজারে নিহত

Next Post

কারাগার থেকে পালিয়ে রাইফেল চুরি করল খুনি

Next Post
কারাগার থেকে পালানো খুনির ছবি, রাইফেল চুরি করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগার থেকে পালিয়ে রাইফেল চুরি করল খুনি

মরক্কোতে ভূমিকম্পের পর গ্রামবাসীরা উদ্ধার কাজের জন্য একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে ভূমিকম্প: গ্রামবাসীদের বাঁচিয়ে দিলো বিয়ের অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT