চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের ধর্ম ও বয়সের ব্যবধান নিয়ে যা বললেন কারিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
দুটি ব্যক্তি একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, এক ব্যক্তি পরেছেন কালো টি-শার্ট ও সানগ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের জন্ম যেখানে ১৯৭০ সালে, সেখান কারিনার ১৯৮০ সালে। পাক্কা ১০ বছরের পার্থক্য এই দম্পতির মাঝে। কিন্তু তাতে কী! বয়সের ব্যবধান কখনওই সাইফ-কারিনার সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বেশ কয়েকবছর প্রেমের পর ২০১২ সালে ‘নবাব’ পুত্র সাইফের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘কাপুর’ কন্যা কারিনা কাপুর খান। সেসময় বয়সের এত ব্যবধান পাশাপাশি দুজনের ভিন্ন ধর্ম নিয়ে নানান কথা শুনতে হয়েছিল এই জুটিকে। বিয়ের প্রায় ১২ বছর পর সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন কারিনা।

সাক্ষাৎকারে সাইফের সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে কারিনা বলেন, ‘বয়স কখনওই গুরুত্বপূর্ণ নয়। আমার তো মনে হয় সাইফ বয়স বাড়ার সঙ্গে এখন আরও বেশি হট। আমি খুশি যে ওর থেকে আমি ১০ বছরের ছোট, এটা বরং সাইফের চিন্তার বিষয়। যদিও ওকে দেখলে কেউ বলবে না যে ওর বয়স ৫৩। বয়স কোন ব্যাপারই নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হল পরস্পরের প্রতি সম্মান, ভালবাসা এবং আমরা একে অপরের সঙ্গে আনন্দে আছি।’

এদিন সাক্ষাৎকারে সাইফ ও তার ভিন্ন ধর্ম প্রসঙ্গেও মুখ খুলেছেন কারিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের এই ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে আলোচনা করে অনেক সময় ব্যয় করি, অনেক এনার্জি নষ্ট করি। বয়সের পার্থক্যে বিয়ে নিয়েও অকারণ আলোচনা করি। তবে আসল কথা হল আমরা ভালো আছি কিনা! আমার একে অপরের সঙ্গে ভালো আছি। একে অপরের সঙ্গ উপভোগ করছি। তাই ও কোন ধর্মে বিশ্বাসী, ওর বয়স কত এটা গুরুত্বপূর্ণ নয়।’ প্রসঙ্গত সাইফকে বিয়ে করলেও ধর্মান্তরিত হননি কারিনা।

কারিনাকে বিয়ের আগে সাইফ আলি খান ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। সে ঘরে দুই সন্তান রয়েছে। যাদের একজন সারা আলি খান ও অন্যজন ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহবিচ্ছেদের পর ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ। বর্তমানে তাদের ঘরে দুই পুত্র সন্তান রয়েছে। একজন তৈমুর আলি খান ও অন্যজন জাহাঙ্গীর আলি খান।

সূত্র: হিন্দুস্থান টাইমস 

Tags: কারিনা কাপুর খানপ্রেমবয়সবিয়েসাইফ আলি খান
Previous Post

নাভিনকে ফিরিয়ে বিশ্বকাপের দল দিলো আফগানিস্তান

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৮

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উন্নয়ন ও অগ্রগতির নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪৮

নির্মাতা সোহান এর ছবি, পটভূমিতে তার কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT