চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাহীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক: থানায় জিডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমুদ্রের পাশে বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগে নিজের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।

শাহবাগ থানা পুলিশ বলছে, তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর থানার জিডিতে (নং-২৭৫) উল্লেখ করা হয়,  সাব্বির সিফাত নামের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবারে (এটি সাবেক শিক্ষার্থীদের একটি ফেসবুক পেজ) অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের নামে মানহানিকর ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজে প্রতিবন্ধকতামূলক কিছু পোস্ট করা হয়। এরপর নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ৩০ আগস্ট সাব্বির সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবার অধ্যাপক শেখ হাফিজুর রহমানের  নামে মানহানিকর একটি পোস্ট দেয়। ওই পোস্টটির একটি স্ক্রিনশট চ্যানেল আই অনলাইন পেয়েছে। পোস্টটিতে বলা হয়, ‘আইন বিভাগে অধ্যাপক কার্জন কর্তৃক প্রতিবছর ছাত্রছাত্রীদের নানামাত্রিক হয়রানি করা হয়। এ বছর বর্তমান ও সাবেক প্রায় ২০ জন শিক্ষার্থী কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় চেয়ারম্যান এবং উপাচার্য বরাবর অভিযোগ দায়েরের উদ্যোগ নেয়া হয়েছিল। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার রেজাল্টে নেতিবাচক পড়বে- এ আশঙ্কায় সেটি স্থগিত করা হয়। এখন আমরা সে অভিযোগ দায়ের করতে চাচ্ছি। কেউ অভিযোগে সাক্ষর করতে চাইলে অথবা পুরো প্রক্রিয়ার জন্য সামান্য যে টাকা লাগবে তা দিয়ে সহযোগিতা করতে চাইলে জানানোর অনুরোধ রইল।কেউ পরামর্শ বা অন্য কোনভাবে যুক্ত হতে চাইলেও আমরা স্বাগত জানাই।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’র পরিচালক শেখ হাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: কয়েক বছর ধরে আমি ধর্মান্ধ গোষ্ঠীর টার্গেটে আছি। সম্প্রতি পেছনে লেগেছে ছাত্র শিবির। জিয়া হল শাখার ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাব্বির সিফাত দীর্ঘদিন ধরে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ও অভিযোগ প্রচার করে সাব্বির সিফাত ও কয়েক জন প্রতিক্রিয়াশীল শিক্ষার্থী আমার একাডেমিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি বলেন: আমার নিরাপত্তা হুমকির মুখে পড়ায়, বাধ্য হয়ে আমি জিডি করেছি। এ ব্যাপারে সাইবার আইনে (ডিএসএ অথবা সিএসএ) ওই প্রতিক্রিয়াশীল শিক্ষার্থীদের আইনের আওতায় আনার জন্য একটি এবং দণ্ডবিধির অধীনে একটি মানহানির মামলা করব।

বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে শাহবাগ থানার সাধারণ ডায়েরির (জিডি) তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত চ্যানেল আই অনলাইনকে বলেন: ঢাকা বিশ্ববিদ্যালেয়র আইন বিভাগের অধ্যাপকের জিডির বিষয়ে আমি তদন্ত করছি। খুব দ্রুতই অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: জিডিনিরাপত্তাহীনতাশাহবাগ থানা
Previous Post

বিএনপি দেশকে বিশ্ব থেকে বিছিন্ন করার গভীর ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

Next Post

যুক্তরাষ্ট্র বাংলাদেশে হস্তক্ষেপ করছে রাশিয়ার এই দাবি ভিত্তিহীন

Next Post
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া দাবি ভিত্তিহীন বলে জানায়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশে হস্তক্ষেপ করছে রাশিয়ার এই দাবি ভিত্তিহীন

প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অবস্থান ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT