চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কাকে হারানো ‘ভালো জয়’ ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladesh cricket team players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ২১৩ রানে অলআউট হয় ভারত। ছোট সংগ্রহ নিয়েও বোলারদের দারুণ নৈপুণ্যে ৪১ রানের জয় তুলেছে রোহিত শর্মার দল। শ্রীলঙ্কার বিপক্ষে এমন জয়কে পাকিস্তানের বিপক্ষে জয়ের চেয়েও ভালো বলছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

ম্যাচ শেষে ৪১ বর্ষী গম্ভীর সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার কাছে, এটাই ভালো জয়। এটাই ভালো জয় কারণ শিশিরভেজা এই পরিবেশে তারা মাত্র ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল।’

‘দেখে থাকবেন, বল ভিজে যাচ্ছিল এবং স্পিন কেমন হবে সেটা ছিল অনিশ্চিত। তা সত্ত্বেও জাসপ্রিত বুমরাহ’র বোলিং ভালো ছিল। তিনি আরেকটু বৈচিত্র্য দেখিয়েছেন, একরকম অনুঘটক হিসেবে কাজ করেছেন। তিনি ২ উইকেট নিয়ে এবং সিরাজ একটি নিয়ে স্পিনারদের মোমেন্টাম দিয়েছেন। এমন পিচে, নতুন বলে উইকেট নেয়া জরুরি এবং বুমরাহ’র চেয়ে এটা কে ভালো করতে পারে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও, ‘আজকের পারফরম্যান্স দেখে সত্যিই মুগ্ধ। ভারত দুটি জয় নিশ্চিত করলো, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় এবং লঙ্কানদের বিপক্ষে লড়াকু জয় এসেছে।’

বল হাতে এ ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাঁহাতি রিস্ট স্পিনার কূলদ্বীপ যাদব। ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

Tags: ইরফানএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩গম্ভীরপাকিস্তানভারতযাদবলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

প্রবাসী দূর্গা এবং অপুদের গল্প

Next Post

যে কারণে খেলেননি মেসি

Next Post
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ফুটবল মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে খেলেননি মেসি

স্পেনের ফুটবল তারকা জর্দি এলবার্টো ওরো স্পেনের জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চুমুকাণ্ডে ক্ষমা চাইবেন না ‘ভালো মানুষ’ রুবিয়ালেস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT