চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’ এর জন্য বাংলা শিখছেন মার্কিন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
বাংলা শিখছেন মার্কিন অভিনেত্রী, রাজকুমার সিনেমার পোস্টার পাশে হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে গিয়ে ধুমধাম আয়োজনে ঘোষণা দিয়েছিলেন সেখানে ‘রাজকুমার’ নামে একটি ছবি করবেন শাকিব খান। সেই সময় শুটিং না হওয়ায় অনেকেই বলছিলেন, এই ছবি আর হবে না! অবশেষে শুরু হচ্ছে ‘রাজকুমার’। আগামী অক্টোবর থেকে পাবনায় এর শুটিং শুরু হবে!

‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

ঘোষণাকালীন জানানো হয়েছিল, এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। পরিচালক জানালেন, ‘রাজকুমার’ সিনেমায় কোর্টনিই নায়িকা থাকবেন, এ জন্য তিনি প্রস্তুত হচ্ছেন।

অভিনেত্রী রাজকুমার সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
আমেরিকায় হলে গিয়ে দেখেছেন শাকিব অভিনীত ‘প্রিয়তমা’

প্রস্তুতির অংশ হিসেবে বাংলা শিখছেন কোর্টনি কফি। নির্মাতা হিমেল আশরাফ বলেন, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। স্পষ্ট বাংলা বলতে হবে এমনটা নয়, গল্পের ডিম্যান্ড অনুযায়ী তিনি বাংলায় কথা বলবেন।

তিনি বলেন, আমেরিকাতে একজন সহকারী আছে। তার সহযোগিতায় সে নিয়মিত বাংলা শিখছেন। পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সহযোগিতায় বাংলা শিখছেন। আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ দিকে পাবনা থেকে শুটিং শুরু করবো। পরে আমেরিকার বিভিন্ন স্টেটে শুটিং হবে এবং কানাডায় শেষ হবে। আমাদের টার্গেট, ‘প্রিয়তমা’র সাফল্যকে ছাড়িয়ে যাওয়া!

কেমন হবে ‘রাজকুমার’? উত্তরে হিমেল আশরাফ বলেন, স্ট্রং ফ্যামিলি ড্রামা সেই সঙ্গে নানা প্রেক্ষাপট উঠে আসবে। থাকবে প্রচুর ইমোশন, গল্পের প্রয়োজনে অ্যাকশন, রোমান্স, চেজিং, পার্টি সং। আমার দীর্ঘদিনের লালিত গল্প। শাকিব ভাই এত সিরিয়াস যে উনি প্রিয়তমার সাফল্য ছাড়াতে অন্য একটি সিনেমার টাকা নিয়েও ছেড়ে দিয়েছেন। হয়তো সবকিছু তার মন মতো হচ্ছিল না। ‘প্রিয়তমা’ দিয়ে যেভাবে তিনি আলোচনা তৈরি করেছেন অন্য নায়ক হলে হয়তো ১০ সিনেমা সাইন করতে ফেলতো। কিন্তু শাকিব ভাই এটা করেননি কারণ তিনি আর ছাড় দিয়ে কাজ করতে চান না।

২০২৪ সালের ঈদুল ফিতরে বাংলাদেশের সঙ্গে আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেয়া হবে ‘রাজকুমার’।

Tags: আরশাদ আদনানকোর্টনি কফিড্রামাপ্রিয়তমারাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

Next Post

ঢাকায় অফিস খুলল কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম

Next Post
ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় অফিস খুলল কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম

চরাঞ্চল অর্থনীতিকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চরাঞ্চল সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাপক প্রভাব রাখে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT