চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের মাঝে ক্যাসিনোতে পাকিস্তান দলের দুই কর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
এশিয়া কাপের মাঝে ক্যাসিনোতে পাকিস্তান দলের দুই কর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইব্রিড মডেলে চলতি এশিয়া কাপে ভিন্ন আলোচনার জন্ম দিলেন পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসন এবং পিসিবির জেনারেল ম্যানেজার আদনান আলী। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ক্যাসিনোতে দেখা গেছে তাদের।

উমর ফারুক এবং আদনানের ক্যাসিনোতে থাকা মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় তাদের শাস্তি হতে পারে। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তলবের পাশাপাশি তদন্ত হতে পারে। যদিও দু’জনই বেরিয়ে এসে দাবি করেছেন কেবল নৈশভোজের জন্য জায়গাটিতে গিয়েছিলেন।

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, দলের সদস্যদের এবং কর্মকর্তাদের টুর্নামেন্ট চলাকালীন জুয়া খেলার স্থানে যাওয়া নিষিদ্ধ। ক্রিকেটের অভিভাবক সংস্থার আইনভঙ্গের অভিযোগ অবশ্য পিসিবির দুই কর্তা স্বীকার করেননি। তাদের দাবি, কেবল নৈশভোজের জন্য ক্যাসিনোতে গিয়েছিলেন।

পিসিবি কর্মকর্তার বিরুদ্ধে জুয়া খেলার কারণে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এটাই প্রথম নয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সময় পাকিস্তান দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক মঈন খানকে স্ত্রীসহ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি ক্যাসিনোতে দেখা যায়। টুর্নামেন্টের মাঝপথেই মঈনকে বরখাস্ত করে বোর্ড।

সেসময় মঈন খান দাবি করেছিলেন, তিনি শুধু রাতের খাবার খেতে গিয়েছিলেন। কিন্তু আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৎকালীন পিসিবি প্রধান শাহরিয়ার খান তাকে বরখাস্ত করেন।

Tags: এশিয়া কাপ-২০২৩কলম্বোক্যাসিনোপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
Previous Post

এডিসি হারুন সাময়িক বরখাস্ত

Next Post

Investing in the future of Bangladesh’s increasingly vulnerable forests

Next Post
বাংলাদেশে বন ও ল্যান্ডস্কেপ রিস্টোরেশন নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

Investing in the future of Bangladesh’s increasingly vulnerable forests

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল নিয়ে পরিবারের অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মা-দাদী-স্ত্রী-সন্তানরা জানালেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT