চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালি চোখে ৪৩৭ বছর পর আবারও দেখা যাবে ‘নিশিমুরা ধূমকেতু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিশিমুরা ধূমকেতুর মহাজাগতিক দৃশ্য, আকাশে সবুজ আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি এসেছে বিশাল বড় একটি ধূমকেতু। নিশিমুরা নামক নতুন আবিষ্কৃত প্রায় আধা মাইল লম্বা এই ধূমকেতুটির রঙ সবুজ। চলতি সপ্তাহে ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে অবস্থান করবে।

মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, আগামীকাল (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার পৃথিবীর ৭৮ মিলিয়ন মাইলের মধ্যে অবস্থান করবে নিশিমুরা ধূমকেতু। প্রতি ঘণ্টায় ২৪০,০০০ মাইল গতিতে চলমান এই ধূমকেতু সৌরজগত ছেড়ে গেলে ৪০০ বছরের আগে আর ফিরে আসবে না।

সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত আকাশে খালি চোখেই নিশিমুরা ধূমকেতু দেখা যাবে। পৃথিবীর কাছে আসার সাথে সাথে ধূমকেতুটি প্রতিদিন উজ্জ্বল হয়ে উঠছে। এটি দূরবীন বা একটি ছোট টেলিস্কোপ দিয়ে ভাল দেখা যায়। রাত যত গভীর হবে ধূমকেতুটি দেখার সম্ভাবনা তত বেড়ে যাবে। তবে এটি দেখার সর্বোত্তম সময় হল সূর্যোদয়ের আগে।

আগামী বুধবারের পর উত্তর গোলার্ধ থেকে ধূমকেতুটি অদৃশ্য হয়ে যাবে। ধূমকেতুটি সূর্যের কাছে চলে যাবে ১৭ সেপ্টেম্বর। সূর্যের কাছাকাছি গিয়ে ভেঙেও যেতে পারে এটি। তবে এটি অক্ষত থাকবে বলে আশা করা হচ্ছে। সূর্যকে প্রদক্ষিণ করে সৌরজগত ছেড়ে চলে যাবে নিশিমুরা। এর আগে সেপ্টেম্বরের শেষে এটি দক্ষিণ গোলার্ধে দৃশ্যমান হতে পারে।

গত ১২ আগস্ট জাপানের হিডিও নিশিমুরা নামক একজন অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী  একটি স্ট্যান্ডার্ড ডিজিটাল ক্যামেরা এবং একটি ২০০ মিমি টেলিফটো লেন্স ব্যবহার করে ধূমকেতুটি আবিষ্কার করেন। তার নামেই ধূমকেতুটির নামকরণ করা হয়।

Tags: ধূমকেতু
Previous Post

যুক্তরাষ্ট্রে শীর্ষ অ্যাটর্নি হিসেবে নির্বাচিত প্রবাসী বাংলাদেশি মোহাইমিনা

Next Post

যুদ্ধটা যেন শাহরুখ বনাম শাহরুখের!

Next Post
চরিত্রে চারজন অভিনেতা, বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ডে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধটা যেন শাহরুখ বনাম শাহরুখের!

উচ্চ আকাশে বিভিন্ন রঙের পাখা উড়ছে, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুড়ির সাথে উড়াউড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT